মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ। তবে আওয়ামী লীগের এই নেত্রীর বিরুদ্ধে আগের কোনো মামলা নেই। গতকাল বুধবার শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের পূর্ব পাশের নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
গত বছরের ৫ আগস্টের পর কাউন্সিলর জেসমিন তাঁর স্বামী ও দুই সন্তান নিয়ে কানাডা চলে যান। সম্প্রতি তিনি একা দেশে ফেরেন।
আটক জেসমিন আক্তার মানিকগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর মানিকগঞ্জ পৌরসভার পরিষদ ভেঙে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মানিকগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর জেসমিন আক্তারকে রাজনৈতিক মামলায় আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে।

টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকায় একটি ভাড়া করা বাসায় বসবাস করতেন রকি-ঝিনুক দম্পতি। তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। বুধবার সকালে কলহের জেরে ঝিনুক ধারালো ছুরি দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যান। পরে দুপুরে তিনি টঙ্গী পূর্ব থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
২ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
মশা নিধনে উন্নতমানের ওষুধ কেনার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বলেন, মহানগরীতে মশা নিধন কার্যক্রম জোরদার করতে ওষুধ কেনার পুরোনো টেন্ডার বাতিল করে উন্নতমানের ওষুধ কেনার নির্দেশ দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে
অফিসের প্রয়োজন নেই। তারপরও ফায়ার সার্ভিসের চার কর্মী ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে গিয়েছিলেন অফিসের চাহিদা দেখিয়ে। তাঁদের সরকারি গাড়িতে থাকা ব্যারেল ও ড্রামে তেল দেওয়াও হয়েছিল। কিন্তু পরে জানাজানি হয়, অফিসের নামে নিজেরা ব্যক্তিগতভাবে তেল নিতে এসেছিলেন। শেষ পর্যন্ত এই তেল আবার ফিলিং স্টেশনে ফেরত
১৫ মিনিট আগে