
চট্টগ্রামের কালুরঘাট সেতুর ওপর হওয়া ট্রেন দুর্ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে চার রেলকর্মীকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তরা হলেন—পর্যটক এক্সপ্রেস ট্রেনের দায়িত্ব পালনকারী গার্ড সোহেল রানা (হেড কোয়ার্টার, চট্টগ্রাম), লোকো মাস্টার গোলাম রসুল (টি নম্বর-৫৩০), সহকারী লোকো মাস্টার আমিন উল্লাহ (টি নম্বর-৭২৩) এবং অস্থায়ী গেট কিপার (টিএলআর) মাহবুব।
দুর্ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় পরিবহন কর্মকর্তা চট্টগ্রামের নেতৃত্বে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—ডিএমই (লোকো), চট্টগ্রাম, ডিভিশনাল ইঞ্জিনিয়ার-১ এবং বিভাগীয় চিকিৎসক, পাহাড়তলী, চট্টগ্রাম।
কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি গতকাল বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে চট্টগ্রামের কালুরঘাট সেতু পার হওয়ার সময় সিগনাল না মেনে কিছু যানবাহন ব্রিজে উঠে গেলে দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হন। আহতদের চট্টগ্রাম রেলওয়ে জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশন থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা দুই অজ্ঞাত ব্যক্তি হাসপাতাল থেকে নিখোঁজ হয়েছেন। তাদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর আলাদা সময়ে তারা হাসপাতাল ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
৯ মিনিট আগে
চট্টগ্রামের হালিশহরে আইসক্রিমের লোভ দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার পর স্থানীয় দোকানদার তারেকুলকে (৬০) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
১৫ মিনিট আগে
ময়মনসিংহে জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে রানা মিয়া (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মাহিন পলাতক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
১৫ মিনিট আগে
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজাকে কেন্দ্র করে ভোলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জানাজার আগে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং উসকানিমূলক স্লোগান দেওয়া হলে তা প্রতিহতের হুঁশিয়ারি দেন। পরে জেলা বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং জানাজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
২৫ মিনিট আগে