
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সাত দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার আসামিদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শেরেবাংলা নগর থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
আজ সোমবার বেলা ২টা ২২ মিনিটে পুলিশের একটি গাড়িতে করে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে আদালতের হাজতখানায় আনা হয়। পরে তাঁদের আদালতে তোলা হয়।
এর আগে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ফ্ল্যাটটি গাজী নজরুল ইসলামের। তিনি সেখানে তাঁর প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকতেন।
মরিয়মের মৃত্যুর ঘটনায় গতকাল গভীর রাতে তাঁর বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, আজ সকালে মামলাটিতে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি ওবায়দুর রহমান পলাতক রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান আজ দুপুরে বলেন, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।
আদালত সূত্র জানিয়েছে, মামলাটিতে জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।
এদিকে ময়নাতদন্ত শেষে মরিয়ম খাতুনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ঢাকার কেরানীগঞ্জে সিংহ নদী দখলমুক্ত করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে দিনব্যাপী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিংহ নদীর রোহিতপুর ও রামেরকান্দা এলাকায় এ অভিযান চলে। অভিযানে নদীর জায়গা দখল করে গড়ে তোলা তিনটি বড় স্থাপনাসহ বেশ কয়েকটি স্থাপনা
২ মিনিট আগে
মৌলভীবাজারের বড়লেখায় সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সাদিক আহমদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন বগুড়া সরকারি বাণিজ্যিক কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক জামান ইরাম (১৮)। শহরের বউবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাঁ পা ভেঙে যাওয়ার পর তাঁকে নেওয়া হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে।
১০ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের ডেটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করেছে ৫৫ বিজিবি। তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন, পরিচয়পত্র, দাপ্তরিক সিল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
১১ মিনিট আগে