ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ভূল্লী নদী পার হওয়ার সময় পানিতে ডুবে জুয়েল (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ বগুলাডাঙ্গী এলাকায় ভূল্লী নদীতে এ ঘটনা ঘটে। অপমৃত্যুর মামলা নথিভুক্ত হওয়ার ভিত্তিতে ভুল্লী থানাপুলিশ এ কথা জানায়।
মৃত জুয়েল উপজেলার ৫ নম্বর শুখানপুকুরী ইউনিয়নের পূর্ব শুখানপুকুরী (গোয়ালীপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি মৃত তেছার উদ্দিনের ছেলে।
জানা গেছে, বুধবার সকালে জুয়েল গড়েয়া কামলা বাজারে কাজের উদ্দেশে যান। পরে স্থানীয় এক গৃহস্থ তাঁকে আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে ধান রোপণের কাজে নিয়ে যান। কাজ শেষে দুপুরে শ্রমিকেরা ভূল্লী নদী পার হয়ে ফিরছিলেন। এ সময় নদী পার হতে গিয়ে জুয়েল পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্য
শ্রমিকেরা তাঁকে দ্রুত উদ্ধার করে পাশের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ শনাক্ত করেন।
মৃতের ছোট ভাই মকবুল হোসেন জানান, জুয়েল সাঁতার জানতেন না। নদী পার হওয়ার সময় পানিতে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে বলে অন্য শ্রমিকদের কাছ থেকে জানতে পেরেছেন। এ ঘটনায় তাঁদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ নেই।
ভূল্লী থানার ওসি মো. নুরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় এবং মৃত্যুর ঘটনায় সন্দেহের কোনো তথ্য না পাওয়ায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন। আজ বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আবারও
১১ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে এইচএসসির একটি পরীক্ষাকেন্দ্রে ভুলবশত আগের বছরের প্রশ্নপত্র বিতরণ করায় ৪২ জন পরীক্ষার্থী সেই প্রশ্নেই সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি ধরা পড়লে তাঁদের উত্তরপত্র ডাকঘর থেকে ফিরিয়ে এনে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
১৭ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মেকারপাড়া এলাকার একটি জঙ্গল থেকে শিয়াল-কুকুরে খাওয়া কঙ্কালটি উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে দুবাইপ্রবাসীর একটি বাড়িতে হেলমেট ও মুখে মাস্ক পরা একদল সশস্ত্র ব্যক্তির হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুটের পাশাপাশি পুরো বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরে আটকে পড়া দুই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করল
২৯ মিনিট আগে