বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আলিক্ষ্যং এলাকার একটি রাবার বাগানের বাসা থেকে ছয় রাবার শ্রমিককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজার বড়ই ঝিরি এলাকায় কাওছারের বাগানের বাসা থেকে তাঁদের অপহরণ করা হয়।
আলিক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিলেত্য চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজার বড়ই ঝিরি এলাকায় কাওছারের বাগানের বাসা থেকে তাঁদের অপহরণ করা হয়।
শনিবার (৪ জুলাই) বিকেলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, তাঁরা যেহেতু রোহিঙ্গা শ্রমিক, সেহেতু নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি।
পুলিশ ও বাগানের মালিক জানিয়েছেন, অপহৃত শ্রমিকেরা আগের দিন পার্শ্ববর্তী বাবুল কোম্পানির মালিকানাধীন রাবার বাগানে কাজ করেন। সেখানে কাজ শেষ করে কাওছারের রাবার বাগানে জঙ্গল পরিষ্কারের কাজে যোগ দেন। কাজ শেষ করে রাতে রোহিঙ্গা শ্রমিকেরা বাগানে স্টাফের ঘরে অবস্থান নিয়েছিলেন। এ সময় রাতে একদল সশস্ত্র লোক সেখানে গিয়ে তাঁদের হাত বেঁধে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অপহরণকারীরা স্বশস্ত্র ছিল। তাদের মুখে মাস্ক ছিল। তাদের সংখ্যা সাত থেকে আটজন।
পুলিশ জানায়, তারা অপহৃত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে ৪ জুলাই বিকেল ৪টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।

চট্টগ্রামের পতেঙ্গার ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের পানিসংকট নিরসনে নেদারল্যান্ডস দূতাবাস পাইলট প্রকল্পে আগ্রহ দেখিয়েছে। চট্টগ্রাম ওয়াসার সঙ্গে বৈঠকে প্রি-ফিজিবিলিটি স্টাডি, সম্ভাব্য পানির উৎস, সরবরাহব্যবস্থা এবং এমওইউ স্বাক্ষরের প্রস্তাব তুলে ধরা হয়।
২১ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় পুনঃখনন করা স্বনির্ভর খালের দুই পাড়ে ১ হাজার ৬০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
৪১ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে বিআরটিসি বাসে শিক্ষার্থীদের যাতায়াত ভাড়া অর্ধেক (হাফ পাস) করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সামনে ‘নান্দাইল ছাত্র সংঘ’-এর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
৪৪ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গী নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে