
পটুয়াখালীর কলাপাড়ায় পুনঃখনন করা স্বনির্ভর খালের দুই পাড়ে ১ হাজার ৬০০ গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং খালকেন্দ্রিক পরিবেশ পুনরুদ্ধারের লক্ষ্যে আজ রোববার সকাল ১১টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১১৪ পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলাপাড়া সফরকালে নিজ হাতে খনন করেছিলেন স্বনির্ভর খাল। বর্তমান সরকারের আমলে আবার খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়।
প্রথম পর্যায়ে সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ খালের ১ হাজার ৪৫০ মিটার অংশ পুনঃখনন সম্পন্ন হয়েছে। পুনঃখনন করা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির ১ হাজার ৬০০ গাছ রোপণের মাধ্যমে খালপাড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, “নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খাল পুনঃখননের পর খালের দুই পাড়ে বৃক্ষ রোপণের মাধ্যমে কলাপাড়ায় এ কর্মসূচির সূচনা হলো।”
এবিএম মোশাররফ হোসেন বলেন, “কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে আরও খাল খনন করা হবে। একই সঙ্গে ব্যাপক বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উদ্যোগ নেওয়া হবে।”

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৯ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১০ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৩ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২২ মিনিট আগে