২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে হাম উপসর্গে সাওবান নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে জেলায় দুই শিশুর মৃত্যু হলো।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫৫ শিশু। বর্তমানে হাসপাতালটিতে আইসোলেশনে আছে ১০৮ শিশু।
আজ রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফরিদ উদ্দিন চৌধুরী। এর আগে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশু ওয়ার্ডে মারা যায় শিশুটি।
মৃত সাওবান জেলার সোনাইমুড়ী উপজেলার পৌরকড়া গ্রামের মো. ওসমানের ছেলে।
চিকিৎসকেরা জানান, ২৪ মে রোববার বিকেলে হামের উপসর্গ নিয়ে শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয় সাওবানকে। তার শরীরে তীব্র জ্বরের পাশাপাশি নিউমোনিয়া দেখা দেয়। পরে নিয়ম অনুযায়ী শিশু ওয়ার্ডে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছিল। শনিবার বিকেল থেকে তার শ্বাসকষ্ট দেখা দেয়, অক্সিজেনও চলছিল। রাতে তার অবস্থার অবনতি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাওবান।
হাসপাতাল সূত্রে জানা যায়, এপ্রিল মাসের প্রথম থেকে এখন পর্যন্ত ১ হাজারের বেশি শিশু হাম উপসর্গে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ১০-১৫ জনকে ঢাকা ও চট্টগ্রামে রেফার করা হয়েছিল। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ও শিশু ওয়ার্ড মিলিয়ে হাম এবং অন্যান্য রোগে ১০৮ শিশু চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৫৫ জন। বেড ও ওষুধ এবং লোকবলের সংকট থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে কয়েক দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।
২৩ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে রিক্তা বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। আজ রোববার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৮ ও ২৯ মে দুই দিন জেলা প্রশাসন পরিচালিত বান্দরবানের মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুকসহ সরকারী পর্যটনকেন্দ্রে প্রবেশমূল্য ছাড় দেওয়া হয়। তবু পর্যটন স্পটগুলোতে পর্যটকদের আগমন কম ছিল।
১ ঘণ্টা আগে
দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, প্রখ্যাত গণসংগীতশিল্পী ও সংগঠক কামরুদ্দিন আবসার মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে