
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি। বুধবার (১৫ জুলাই) রাত ১০টায় উপজেলা বিএনপির দলীয় প্যাডে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্যসচিব মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমপি হাসনাত আবদুল্লাহকে এই সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এইচএসসি পরীক্ষা ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে তাঁরা দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করা হয়।
এতে আরও বলা হয়, একটি মহল চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করছে। কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে কেউ ভিন্ন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করলে, তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সাম্প্রতিক একটি বিষয়ে শিক্ষামন্ত্রীকে নিয়ে অশালীন ও অসৌজন্যমূলক মন্তব্য করেছেন, যা অনাকাঙ্ক্ষিত। বিএনপির পক্ষ থেকে তাঁকে সংযত ভাষায় বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, তাঁরা যৌক্তিক সমালোচনাকে স্বাগত জানালেও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে চান। এর ব্যত্যয় ঘটলে উপজেলা বিএনপি ‘দাঁতভাঙা জবাব’ দেবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন বলেন, শিক্ষামন্ত্রী তাঁর অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীকে নিয়ে অসৌজন্যমূলক মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের উসকে দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বিরোধী রাজনৈতিক নেতা হিসেবে সমালোচনা করার অধিকার তাঁর রয়েছে। তবে সেই সমালোচনা শালীন ও সৌজন্যমূলক হওয়া উচিত। অন্যথায় উপজেলা বিএনপি রাজনৈতিকভাবে তার জবাব দেবে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি কবরস্থান থেকে আটটি মানবকঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ি চাঁনপুর কবরস্থানে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
ঝালকাঠি পৌরসভা এলাকার খালের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শহরের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনব্যবস্থা স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে...
১৭ মিনিট আগে
‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’—এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনে এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রুবাইয়া মেহজাবিন সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নয় বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
২৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাড়ি থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকার জুবায়ের আহমদের বাড়ি থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
৩০ মিনিট আগে