
কিশোরগঞ্জ সদরে এলপিজি সিলিন্ডার থেকে অসাধু উপায়ে গ্যাস বের করে ওজন কম দেওয়ার অপরাধে এক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার মহিনন্দ বাজারে হাতেনাতে আটকের পর রাজিব মিয়া নামের ওই এলপিজি ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব মিয়া তাঁর দোকানের ভেতর বিশেষ ‘আনলোডিং’ যন্ত্র ব্যবহার করে ১২ কেজির পূর্ণ সিলিন্ডার থেকে ৩ থেকে ৪ কেজি গ্যাস টেনে খালি সিলিন্ডারে ভরতেন। পরে ওই কম ওজনের সিলিন্ডারগুলোই পূর্ণ বলে বাজারে বিক্রি করতেন। দীর্ঘ দিন ধরে চলে আসা এই জালিয়াতির সময় মঙ্গলবার রাতে স্থানীয় জনতা তাকে হাতেনাতে ধরে ফেলে উপজেলা প্রশাসনকে খবর দেয়।
সংবাদ পেয়ে কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান মারুফ দ্রুত ঘটনাস্থলে যান। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল ঘোষ পলাশ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাজিব মিয়াকে তিন মাসের সাজা ও জরিমানা অনাদায়ে অতিরিক্ত সাজার আদেশ দেন।
সাজাপ্রাপ্ত রাজিব মিয়ার মূল বাড়ি পাকুন্দিয়া উপজেলায় হলেও তিনি মহিনন্দ এলাকায় শ্বশুরবাড়িতে থেকে এলপিজির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে কিশোরগঞ্জ মডেল থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ সদর ইউএনও কামরুজ্জামান মারুফ বলেন, ‘জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে অনিয়মের কথা স্বীকার করেছেন। ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়ন প্রতি সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে সারের ডিলার নিয়োগে সুপারিশ করার অভিযোগ করেছেন বঞ্চিত ব্যবসায়ী ও উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা...
৩ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীর খরতৈল সুখিনগর এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক হানিফ মাহমুদ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৭ মিনিট আগে
জীবন মানেই সংগ্রাম আর সেই সংগ্রামের এক জীবন্ত ও অনন্য দৃষ্টান্ত আলতাফ হোসেন। তবে নিজ গ্রাম ও আশপাশের মানুষের কাছে তিনি পরিচিত ‘দুখু মিয়া’ নামে। জন্মের পর থেকেই তাঁর দুটি হাত নেই। কিন্তু এই চরম শারীরিক প্রতিবন্ধকতাও তাঁর অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে। হাত না থাকলেও পা দিয়ে লিখেই তিনি পড়াশোনা শেষ
৭ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর মর্জিনা খাতুন (২৯) নামের এক তরুণীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সাসলা পিয়ালা এলাকার একটি স্থানীয় পুকুর থেকে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।
১১ মিনিট আগে