
গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল হক নুর প্রাথমিক ফলাফলে প্রায় ১৬ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৭ হাজার ৩২৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৮১ হাজার ৩৬১ ভোট।
আজ শুক্রবার ভোরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এই ফল ঘোষণা করেন।
শহীদ হোসেন চৌধুরী বলেন, পটুয়াখালী-৩ আসনে পোস্টাল ভোটসহ ১২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৮৭১ জন। ভোট দিয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৯৬১ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৩ হাজার ৮৫৬টি।
বিজয়ী প্রার্থী নুর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুনের চেয়ে ১৫ হাজার ৯৬২টি বেশি ভোট পেয়েছেন। পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকের প্রার্থী আবু বকর সিদ্দিকী পেয়েছেন ৩৮ হাজার ১৮৮ ভোট। জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহ আলম পেয়েছেন ১৬ হাজার ২৫৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী এস এম ফজলুল হক পেয়েছেন ৯৭৮ ভোট।

সিলেট বিভাগের ১৯ আসনের মাত্র একটিতেও জিততে পারেনি জামায়াতে ইসলাম। তবে দলটির নেতৃত্বধীন ১১ দলীয় জোটের খেলাফতে মজলিস পয়েছে একটি আসন। আর বাকি ১৮টি আসনই জিতেছে বিএনপি।
৩ মিনিট আগে
মেহেরপুর জেলার দুটি আসনেই জামায়াত জোট প্রার্থী বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন মেহেরপুর-১ আসনে জেলা জামায়াতের আমির মাও. তাজ উদ্দীন খান এবং মেহেরপুর-২ আসনে জামায়াত নেতা নাজমুল হুদা।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উত্তরাঞ্চলে ভালো করলেও দক্ষিণ-পূর্বাঞ্চলে গিয়ে ভরাডুবি হয়েছে জামায়াতের। এই অঞ্চলের চট্টগ্রাম বিভাগের ৫৮ আসনের মধ্যে ৫০ টিতেই জিতেছে বিএনপি। দলটির জোটসঙ্গী গণসংহতি আন্দোলন জিতেছে একটি আসন এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্ররা জিতেছে ৩টি আসন।
১৯ মিনিট আগে
হাবিবার প্রধান নির্বাচনী এজেন্ট মো. আকবর হোসেন গতকাল বৃহস্পতিবার রাতেই রাজশাহীর কাটাখালী থানায় অভিযোগ দিয়ে এসেছেন। তবে শুক্রবার দুপুর পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি।
৩৯ মিনিট আগে