
গাজীপুরের কাপাসিয়ার সাবেক সেনা সদস্য মোহাম্মদ ফারুক হোসেন (৪৫) নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি। নিখোঁজের পর থেকেই স্বামীর সন্ধানে যাত্রাবাড়ী থানার সামনে সন্তানকে নিয়ে অবস্থান করছেন স্ত্রী আরিফা সুলতানা। স্বামীর খোঁজে গাজীপুরের কাপাসিয়া থেকে এসেছেন তিনি। এ ঘটনায় গত ২৪ জুন যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
মোহাম্মদ ফারুক হোসেন উপজেলার তরগাঁও ইউনিয়নের উত্তর খামের গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুল হামিদ।
আজ সোমবার সকালে কথা হয় নিখোঁজ ফারুকের স্ত্রী আরিফা সুলতানার সঙ্গে। তিনি জানান, তাঁর স্বামী সাবেক সেনা সদস্য। সার্জেন্ট পদে দায়িত্ব পালন করেন এবং ২০২৩ সালে অবসরে যাওয়ার পর থেকে গুলশানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিলেন।
আরিফা সুলতানা বলেন, গত ২২ জুন কর্মস্থল থেকে বিকেল ৫টার দিকে মোটরসাইকেলে করে যাত্রাবাড়ীর কাজলারপারে ভগ্নিপতির সঙ্গে দেখা করতে যান। দেখা করে বাসা থেকে বেরও হয়েছিলেন। এরপর কাজলারপাড় এলাকায় বাসার সামনে তাঁর মোটরসাইকেল পাওয়া যায়। কিন্তু ফারুকের আর খোঁজ পাওয়া যায়নি।
ফারুকের স্ত্রী আরও বলেন, ‘ওই দিন বাসায় না ফেরায় গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেছি। পরদিন ২৩ জুন বিকেলে ভগ্নিপতির সঙ্গে যোগাযোগ করলে স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হই।’

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘এখনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। গত ২২ জুন থেকে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। বেতার ও প্রযুক্তিগত সহায়তায় তাঁকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

পঞ্চগড়ে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মেজর মৌসুমী ও নিলুফার ইয়াসমিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার আত্মসমর্পণের পর শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
৩ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ পৌর মিলনায়তনের কক্ষে বাজেট ঘোষণা করেন
৫ মিনিট আগে
তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। এর মধ্যে দুইটি হত্যা এবং একটি হত্যা চেষ্টা মামলা...
২১ মিনিট আগে
টাঙ্গাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রতিবেশী বৃদ্ধ মোহাম্মদ আলী হত্যা মামলায় একই পরিবারের ৭ জনসহ ৮ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত এ রায় দেন।
৩২ মিনিট আগে