
রাজশাহীর তানোরে প্রায় ৩৫ ফুট মাটির গভীরে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার তৎপরতা দেখতে কয়েক হাজার মানুষ ভিড় করছেন। এক পাশে পুরুষ, অন্য পাশে নারীরা অবস্থান করছেন। নারীদের মাঝে চুপচাপ বসে আছেন সাজিদের মা রুনা খাতুন।
সাজিদের মা জানান, তাঁর তিন ছেলে। দুই বছরের সাজিদ মেজ। তাঁদের একটি ট্রলি দেবে গেলে ছোট ছেলে সাদমানকে কোলে নিয়ে আর সাজিদের হাত ধরে তিনি আসেন। ফেরার সময় সাজিদ ওই গর্তে পড়ে যায়।
রুনা বলেন, ‘আমি সামনে হাঁটছি, সাজিদ পেছনে। একটু পর পেছনে ঘুরে দেখি, সাজিদ নাই। শুধু মা মা ডাক শুনছি।’
সাজিদের মা জানান, গর্তের মুখে খড় ছিল। তাই গর্ত বোঝা যায়নি।
দুপুরে তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাজিদের বাবার নাম রাকিবুল ইসলাম। তিনি ঢাকায় থাকেন। গুদামের ম্যানেজার হিসেবে কাজ করেন।
রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সাজিদকে উদ্ধারের চেষ্টা করছে। গর্তের পাশে এক্সকাভেটর দিয়ে খনন করা হচ্ছে।

গাজীপুরের শ্রীপুরে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক কারবারি আব্দুল কাদেরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
৪ মিনিট আগে
ফরিদপুরের চরভদ্রাসনে সজীব বেগ নামে এক ‘জুলাই যোদ্ধাকে’ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারের ঘটনা হয়রানি ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছে তাঁর পরিবার। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন থানার এসআই মোজাম্মেল হক।
১৫ মিনিট আগে
রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের সঙ্গে যুক্ত একটি ওয়াগন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে এবং আইনগত পদক্ষেপের কথা জানায়।
২৫ মিনিট আগে
বগুড়ার ধুনটে ব্যাটারিচালিত অটোরিকশা ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৪৫) নামের এক ভ্রাম্যমাণ আইসক্রিম বিক্রেতার মৃত্যু হয়েছে। নিহত আলমগীর হোসেন উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে।
৩১ মিনিট আগে