
রাজশাহীর হরিয়ান রেলওয়ে স্টেশনে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনের পেছনে যুক্ত একটি ওয়াগন থেকে তেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত সাতজন জড়িত বলে উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হরিয়ান স্টেশনে ট্রেনটি ধীরে ধীরে চলার সময় কয়েকজন যুবক ওয়াগন থেকে তেল নামাচ্ছেন। জগ দিয়ে তেল তুলে জারে ভরে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। তিন মিনিটের যাত্রাবিরতির মধ্যে তেল চুরি শুরু হয়। ট্রেন চলন্ত অবস্থায়ও তেল নিয়ে নামতে দেখা যায়। তবে কতটুকু তেল চুরি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ঢাকাগামী ট্রেনগুলোর পাওয়ার কারে তেল দেওয়ার জন্য ওয়াগনগুলো আনা হয়েছিল। তেল দেওয়া শেষে দুটি ওয়াগন ‘ঢাকা মেল সিক্স ডাউন’ ট্রেনে যুক্ত করা হয়। পরে সেগুলো ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হচ্ছিল। লোকাল ট্রেন হওয়ায় ট্রেনটি হরিয়ান স্টেশনে যাত্রাবিরতি দেয়।
হরিয়ান স্টেশন এলাকার বাসিন্দারা বলছেন, তেল চুরির ঘটনা সেখানে নতুন নয়। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই স্টেশন এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে। হরিয়ানা বাজারের হায়দার আলী নামের এক ব্যক্তি চুরি করা তেল কেনেন বলেও তাঁরা অভিযোগ করেন। মঙ্গলবার তেল চুরির সময় হায়দার আলীর ছেলেকেও দেখা গেছে বলে দাবি করা হয়। এছাড়া সেখানে রেলওয়ের ওয়েম্যান কিরণ আলী, তাঁর ভাই নয়ন আলী, মিলন, আল-আমিন, নাহিদ ও রক্সি ছিলেন বলে স্থানীয়দের বক্তব্য। স্টেশনের আশপাশের এলাকায় তাঁদের বাড়ি। কিরণ আলী নেসকোর কাটাখালী বিদ্যুৎ উপকেন্দ্রের টিএলআর ওয়েম্যান বলেও উল্লেখ করা হয়েছে।
যোগাযোগ করা হলে অভিযুক্ত রিপন বলেন, তিনি প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তেল চুরির সঙ্গে তিনি জড়িত নন। ভিডিও আছে জানানো হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং পরে আর ফোন ধরেননি।
অভিযুক্ত ওয়েম্যান কিরণ আলী বলেন, তেল নেওয়ার ঘটনায় তাঁর মতো দেখতে তাঁর ছোট ভাই নয়ন ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় কাজ করছিলেন।
হরিয়ান রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আরিফ হোসেন বলেন, ‘ঢাকা মেল সিক্স ডাউন ট্রেন হরিয়ান স্টেশনে মাত্র তিন মিনিট দাঁড়ায়। তখন পাবনা থেকে ঢালারচর এক্সপ্রেস ট্রেন আসছিল। সেই ট্রেন ক্রসিং নিয়ে ব্যস্ত ছিলাম। তখন এই চুরির ঘটনা ঘটে। এগুলো দেখভালের জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ রয়েছে। তাঁরাই ভালো জানে।’
পশ্চিমাঞ্চল রেলওয়ের আরএনবির চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম বলেন, ‘আইনগত পদক্ষেপ বলতে ফোর্স পার্টি পাঠিয়েছিলাম, তাঁদের ধরতে পারেনি। ভিডিওটা দেখেছি, তাঁদের চেনা যাচ্ছে। এ বিষয়ে মামলা হবে। তাঁদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।’
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, তিনি তেল চুরির ভিডিওটি দেখেছেন। এ বিষয়ে রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের ভেতরের বা বাইরের যারাই জড়িত থাকুক না কেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বদলে যাচ্ছে চিত্র। একসময় যেসব শিশু ক্ষুধা আর দারিদ্র্যের কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে চাইত না, পুষ্টিকর টিফিন পেয়ে এখন তারাই ছুটছে স্কুলে। বাড়ছে উপস্থিতি, কমছে ঝরে পড়ার প্রবণতা। পাশাপাশি দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকার শক্তি
১৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় রামদার কোপে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল...
২৬ মিনিট আগে
জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
৪৩ মিনিট আগে
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
১ ঘণ্টা আগে