
নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী না দেওয়ার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর) চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণা করা হবে ২৮ জুলাই। ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন আজ বুধবার রায়ের এই তারিখ ধার্য করেন।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই তারিখ ধার্য করা হয় বলে জানান ওই আদালতের বেঞ্চ সহকারী মো. দেওয়ান আশিক।
মামলার নথি অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এস কে সুর চৌধুরীকে নিজের এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস জানাতে দুদক নোটিশ দেয়। নোটিশে ২১ কার্যদিবসের মধ্যে দুদকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ে তিনি সম্পদ বিবরণী জমা দেননি।
এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে মামলা করেন। ২০২৫ সালের ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র দেন। ২০২৫ সালের ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করেন।
২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

কক্সবাজারের রামুতে একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের সময় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা বড়ি, একটি প্রাইভেট কার এবং চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
৩ মিনিট আগে
শেরপুরের নকলায় দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ ২৯ জন আহত হয়েছেন। এ সময় ৬টি গবাদিপশুকেও কামড়ে দেয় ওই কুকুর দুটি। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া ও প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে। আজ বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আবারও
৩৯ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে এইচএসসির একটি পরীক্ষাকেন্দ্রে ভুলবশত আগের বছরের প্রশ্নপত্র বিতরণ করায় ৪২ জন পরীক্ষার্থী সেই প্রশ্নেই সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষা দিয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি ধরা পড়লে তাদের উত্তরপত্র ডাকঘর থেকে ফিরিয়ে এনে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে