
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুরের (এস কে সুর) বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে সম্পদবিবরণী দাখিল না করার এই মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী দেওয়ান আশিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
এস কে সুরকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। তাঁর উপস্থিতিতে অভিযোগ গঠনের ওপর শুনানি শুরু হয়। দুদকের বিশেষ পিপি শামসুদ্দিন মো. আবুল কালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। তবে আসামিপক্ষে আইনজীবী না থাকায় তাঁর পক্ষে শুনানি হয়নি। অভিযোগ গঠনের পর আদালতের প্রশ্নের উত্তরে এস কে সুর নিজেকে নির্দোষ দাবি করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, অবৈধ সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে এস কে সুরের নিজের ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। তিনি গত বছরের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।
এ জন্য গত বছরের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ২৫ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি দুদকের একটি দল রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে দুদক। ওই দিন তাঁকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্রে ভুলের অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের পদত্যাগের দাবিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছেন। আজ বুধবার রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আবারও
১১ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে এইচএসসির একটি পরীক্ষাকেন্দ্রে ভুলবশত আগের বছরের প্রশ্নপত্র বিতরণ করায় ৪২ জন পরীক্ষার্থী সেই প্রশ্নেই সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা শেষ হওয়ার পর বিষয়টি ধরা পড়লে তাঁদের উত্তরপত্র ডাকঘর থেকে ফিরিয়ে এনে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
১৭ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মেকারপাড়া এলাকার একটি জঙ্গল থেকে শিয়াল-কুকুরে খাওয়া কঙ্কালটি উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে দুবাইপ্রবাসীর একটি বাড়িতে হেলমেট ও মুখে মাস্ক পরা একদল সশস্ত্র ব্যক্তির হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুটের পাশাপাশি পুরো বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরে আটকে পড়া দুই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করল
২৯ মিনিট আগে