
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের প্রতিবন্ধী শফিকুল ইসলামের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী শফিকুলের পরিবারকে তাঁর কার্যালয়ে আমন্ত্রণ জানান এবং তাঁদের খোঁজখবর নেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে শফিকুলের ক্ষুদ্র ব্যবসার পুঁজি হিসেবে দোকানের প্রয়োজনীয় উপকরণ ও সামগ্রী ক্রয়ের ব্যবস্থা করে দেন।
একই সঙ্গে পরিবারের প্রতিবন্ধী সদস্যদের জন্য প্রতিবন্ধী পরিচয়পত্র (কার্ড) প্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।
জানা গেছে, শফিকুল ইসলামের পরিবারে ছয়জন সদস্যের মধ্যে তিনজন প্রতিবন্ধী। একসময় তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে একটি ছোট চায়ের দোকান পরিচালনা করে পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, ‘সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। রাষ্ট্রের সুষম ও টেকসই উন্নয়নের জন্য সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে।’ তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের শফিকুলের মতো অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকার একটি মাদ্রাসায় শিক্ষার্থীর গলায় ফাঁস দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে রামপুরা বেটার লাইফ হাসপাতাল থেকে হাতিরঝিল থানা পুলিশ ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
১ মিনিট আগে
মিরপুর চিরকালই শিল্প-সংস্কৃতির একটি উর্বর জনপদ। এই এলাকায় অসংখ্য প্রতিভাবান নাট্যকর্মী, আবৃত্তিশিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও সংস্কৃতিমনা মানুষের বসবাস। আমরা অনুভব করছি ব্যক্তিগত পর্যায়ে আমাদের নিজেদের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগ ও মেলবন্ধনের জায়গা থাকা প্রয়োজন। এই উপলব্ধি থেকে আত্মপ্রকাশ ...
৪ মিনিট আগে
নীলফামারীর ডিমলা উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে এক শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ করানোর ঘটনায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে।
৯ মিনিট আগে
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রোববার (৫ জুলাই) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। এ সময় তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন।
১৪ মিনিট আগে