
নেত্রকোনার মদনে কৃষক বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আতিকুল ইসলাম ওরফে কুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাগনা গ্রামের হাওর থেকে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আজ মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আতিকুল ইসলাম নায়েকপুর ইউনিয়নের মাগনা উত্তরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, খেতে গরু দিয়ে ধানগাছ খাওয়ানোকে কেন্দ্র করে গত ২৬ মার্চ বিকেলে বাচ্চু মিয়ার সঙ্গে আতিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। এর জেরে আতিকুল তাঁর লোকজন নিয়ে বাচ্চু মিয়ার ওপর হামলা করেন। এ সময় আতিকুলের বাঁশের লাঠির আঘাতে বাচ্চু মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন নিহতের ছেলে আলামিন বাদী হয়ে মদন থানায় হত্যা মামলা করেন। মামলায় আতিকুল ইসলামকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই আতিকুল ইসলাম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান বাড়ির পাশের হাওরে শনাক্ত করা হয়। পরে কৃষকের ছদ্মবেশে হাওর এলাকায় গিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি সালাহউদ্দিন করিম বলেন, বাচ্চু মিয়া হত্যা মামলার দুই-তিনজন আসামি আদালত থেকে জামিন নিয়েছেন। আতিকুল ইসলামসহ অন্য আসামিরা পলাতক ছিলেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে তথ্য সংগ্রহ করা হচ্ছিল। গতকাল হাওর এলাকায় আতিকুলের অবস্থান শনাক্ত করে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ আদালতে পাঠানো হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ভোলার চরফ্যাশন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মধ্যরাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
৫ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে মো. রাজিব নামে এক যুবককে রাতের আঁধারে তুলে নিয়ে নির্যাতনের পর দুই চোখ উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দেউলা শিবপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়।
৮ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে তরুণীকে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুর অভিযোগে হত্যা মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি শান্ত পালকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১১ মিনিট আগে
চট্টগ্রামে পুরোনো ও থানাভিত্তিক তালিকা ধরে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার পর্যন্ত জেলায় ১ হাজার ৭০ জনকে আটক করা হয়েছে। নগরে খুলশী ও বাকলিয়ায় সাম্প্রতিক সহিংসতার পর অভিযান জোরদার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৯ মিনিট আগে