
সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের একজনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রামে। গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে।
নিহত শাহেদ আহম্মেদ (৩২) ওই গ্রামের মো. রফিকুল ইসলাম মিঠু ও মোছা. শাহেরা বেগম দম্পতির ছেলে। শাহেদের নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার শাহেদের লাশের অপেক্ষায় রয়েছে।
নিহত শাহেদের চাচাতো ভাই মাসুম রানা আজকের পত্রিকাকে জানান, শাহেদের বাবা অনেক বছর ধরেই সৌদিপ্রবাসী। দুই বছর আগে শাহেদকে নিজের কাছে নিয়ে যান। এক মাস আগে দেশে ছুটিতে এসেছিলেন এবং গত শুক্রবার (৯ অক্টোবর) শাহেদ আবারও সৌদিতে চলে যান। শাহেদের মা ওমরাহ পালনের জন্য সৌদিতে অবস্থান করছেন। দাম্পত্যজীবনে শাহেদের স্ত্রী এবং কাউছার (১১) ও আব্দুল্লাহ (৬) নামের দুটি ছেলে রয়েছে। শাহেদ আহম্মেদের লাশ কবে দেশে আসবে, সেই অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, ‘শাহেদকে দেশে আনার বিষয়ে সরকার কাজ শুরু করেছে। আমি নিজে উদ্যোগী হয়েও খোঁজখবর রাখছি। সরকারি খরচেই লাশ দেশে আসবে। আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা লাগলে তা করার জন্য প্রস্তুত আছি।’

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মহাব্যবস্থাপক (অর্থ) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বয়স জালিয়াতি করে ১৭ বছর ধরে প্রতিষ্ঠানটিতে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। অফিস অর্গানোগ্রামের (প্রতিষ্ঠানের জনবলকাঠামো) বাইরে গিয়ে তিনি পদোন্নতিও পেয়েছেন বলে জানা গেছে।
৩ মিনিট আগে
বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ১০ শয্যার বার্ন ইউনিট। এর নির্মাণকাজ শেষ হয় ২০১৯ সালের অক্টোবরে। সাত বছর পেরিয়ে গেলেও এই ইউনিট চালু হয়নি। নেই বিশেষজ্ঞ চিকিৎসক, প্রয়োজনীয় নার্স ও চিকিৎসা সরঞ্জাম। এমনকি হাসপাতালের অর্গানোগ্রামেও বার্ন ইউনিটের অ
৮ মিনিট আগে
গত বুধবার ৭ অক্টোবর নাটোর রেলস্টেশন থেকে ক্রিলের ল্যাপটপটি চুরি হয়। পরদিন বৃহস্পতিবার অমল কুমার সাহা নামের এক ব্যক্তি নাটোর থেকে নওগাঁয় নিজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে একটি সিটের নিচে ক্রিলের ল্যাপটপটি দেখতে পান। পরে তিনি এটা নিয়ে তাঁর শ্বশুরবাড়ি...
৪ ঘণ্টা আগে
গ্রাহকদের অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালকদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ, ব্যয়, ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই করবে সংস্থাটি...
৫ ঘণ্টা আগে