
পটুয়াখালীর দুমকীতে একটি পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ সময় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার আঙ্গারিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
পটুয়াখালী র্যাব-৮-এর স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে উপজেলার আঙ্গারিয়া বাজারের সেতুর ওপর অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে গাঁজাসহ পিকআপ ভ্যানটি রেখে পালিয়ে যায় কারবারিরা। পরে গাঁজাসহ পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, র্যাব খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। রেখে যাওয়া পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে।

টাঙ্গাইলের সখীপুরে জুলাই পদযাত্রা-পরবর্তী পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একদলীয় শাসনের অভিযোগ তোলেন। একই সভায় সারজিস আলম জুলাই সনদ, গণভোট, সীমান্ত নিরাপত্তা, আদানী ইস্যু ও সাভারের হামলা নিয়ে বক্তব্য দেন।
৭ মিনিট আগে
আটক ব্যক্তিরা বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সংঘবদ্ধভাবে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় মামলা দায়ের করে আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৭ মিনিট আগে
দিবসটি উপলক্ষে ৫ আগস্ট সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সুবিধাজনক সময়ে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
৪১ মিনিট আগে
জাতীয় নির্বাচনের পর প্রথমবার ১৩ জুলাই বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গৌরনদীর কসবায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনের পাশাপাশি বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি, সাংগঠনিক সভা এবং আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।
১ ঘণ্টা আগে