
এডিস মশার লার্ভা নিধনে মাঠে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫০০ কর্মী। এদিকে বিমানবন্দর এলাকায় একটি দোকানে এডিস লার্ভা পাওয়ায় ৫০০ টাকা জরিমানা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ সেপ্টেম্বর) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, বিমানবন্দর এলাকা, মণিপুরি পাড়া, রাজাবাজার, লালমাটিয়া, ইকবাল রোড, হুমায়ুন রোড, মোহাম্মদপুর ও আগারগাঁওসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ডেঙ্গু মশার লার্ভা নিধনে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে বিভিন্ন এলাকায় মশক সুপারভাইজার, মশক কর্মী, বিএনসিসি ও স্কাউটের মাধ্যমে বাড়ি বাড়ি সোর্স রিডাকশন, লার্ভিসাইডিং, ছাদ বাগান পরিদর্শন, জনসচেতনতা বিষয়ক মাইকিং, নোবালিউরন ট্যাবলেট প্রয়োগ, লিফলেট বিতরণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গু সচেতনতা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করা হয়।

গতকাল ইমনের বোন সুলতানা বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখেন। পরে তানিয়া পানি পরিষ্কার করতে বললে এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সুলতানা সৌদি আরব প্রবাসী ভাই ইমনকে বিষয়টি জানান। ইমন গতকালই দেশে ফিরেছেন। আজ বিকেলে ইমন সবাইকে হুমকি দিয়ে বলেন-‘আমিও মরব, তোদেরকেও মারব’।
১ মিনিট আগে
নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১৭ মিনিট আগে
সরকার বলেছিল এক কোটি মানুষকে চাকরি দেবে, কিন্তু এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে। সারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, বিদ্যুৎ ও গ্যাসের সংকট চরমে। মন্ত্রী বলেন, বিদ্যুতের কোনো ঘাটতি নেই, তার লম্বা বলে বিদ্যুৎ চলে যায়। এমন অবাস্তব কথা লজ্জার।
২১ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১১ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে...
২৪ মিনিট আগে