Ajker Patrika

ডিবি পরিচয়ে মোটরসাইকেল থামিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ২১: ৩০
ডিবি পরিচয়ে মোটরসাইকেল থামিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই
মোটরসাইকেল থামিয়ে এজেন্ট ব্যাংকিংয়ের টাকা ছিনতাই। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে বসুরহাট-হাজারী হাট সড়কে এ ঘটনা ঘটে।

চরহাজারী ইউনিয়নের আবু মাঝির হাটের ইসলামী ব্যাংকিং এজেন্ট শাখার ব্যবস্থাপক আবদুর রহমান ইসলামী ব্যাংকের বসুরহাট শাখা থেকে ১২ লাখ টাকা তোলেন। টাকা নিয়ে মোটরসাইকেলে এজেন্ট শাখায় ফিরছিলেন তিনি। জৈতুন নাহার কাদের মহিলা কলেজ এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার তাঁর গতি রোধ করে। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। পরে আবদুর রহমানের কাছে ইয়াবা আছে বলে তাঁকে গাড়িতে তুলে নেওয়া হয়।

আবদুর রহমানের চোখ বেঁধে টাকা নিয়ে নেওয়ার পর তাঁকে সেনবাগ উপজেলার নবীপুর এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এ ঘটনায় অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত