
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীর জীবন রক্ষায় এগিয়ে এল দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্প গ্রুপ কেএসআরএম। শনিবার (২৭ জুন) চমেক হাসপাতালের সম্মেলনকক্ষে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ ও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।
অনুষ্ঠানে কেএসআরএম প্রায় ২ কোটি টাকা মূল্যের চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল টাইম ৪ডি আল্ট্রাসাউন্ড মেশিন ও জিই ব্র্যান্ডের একটি উদ্বোবনী কালার ডপলার সিস্টেম হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এসব সরঞ্জাম অত্যাধুনিক ও বেশ মূল্যবান বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় উপস্থিত ছিলেন কেএসআরএমের পরিচালক জসিম উদ্দিন, উপপরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী, সহকারী পরিচালক ডা. কাজী সাইফুল আলম, ডা. দেব প্রসাদ চক্রবর্তী, ডা. রুমা ভট্টাচার্য্য, কেএসআরএম উপমহাব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান, মোস্তফা আনোয়ার, মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, ব্যবস্থাপক তাজ উদ্দিন, করপোরেট চিকিৎসক মেজবাহ উদ্দিন, ডা. জুনায়েদ আহমেদ, কেএসআরএম ব্র্যান্ড সমন্বয়ক মনিরুজ্জামান রিয়াদ, মিজান উল হক, মিথুন বড়ুয়া, মিজানুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ বলেন, ২ হাজার ২০০ বেডের চমেক হাসপাতালে যে বাজেট, তা অপ্রতুল। তাই অনেক রোগী চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হয়ে যায়। কেএসআরএমের এমন সহায়তায় রোগীদের অনেক উপকার হবে। তিনি কেএসআরএমের মতো অন্য শিল্প গ্রুপকে এমন কাজে সহায়তার আহ্বান জানান।
অনুষ্ঠানে চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, ‘যেকোনো ক্রান্তিকালে শিল্প গ্রুপ কেএসআরএম এগিয়ে আসে সবার আগে। ভরসাস্থল হিসেবে সংকটময় মুহূর্তে আমাদের শরণাপন্ন হতে হয় কেএসআরএমের কাছে। যেকোনো মানবিক কাজে কেএসআরএম আমাদের সারথি হয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। মূল্যবান এসব চিকিৎসা সরঞ্জাম জরুরি মুহূর্তে সংকটাপন্ন রোগীর জীবন বাঁচাবে।’
কেএসআরএমের পক্ষে পরিচালক (বিক্রয় ও বিপণন) জসিম উদ্দিন বলেন, কেএসআরএম পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত চমেক হাসপাতালে মানবিক সহায়তার সহযাত্রী হয়ে।

পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
২১ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান পৌর শহরে এই অভিযান চালায়।
২৩ মিনিট আগে
টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর মঈন (১৫) নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের গরিলাবাড়ি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করেন।
২৭ মিনিট আগে