
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর মাগুরা সদর থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. লোকমান হোসেনকে (৪০) ভোলার বোরহানউদ্দিন থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।
শুক্রবার দিবাগত রাতে বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৮-এর ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেপ্তার লোকমান হোসেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদ্ম মনসা এলাকার মোফাজ্জেল হোসেন হাওলাদারের ছেলে।
এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু জানান, ২০১২ সালে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোকমান হোসেনের বিরুদ্ধে মামলা হয়। মামলাটি আদালতে প্রমাণিত হলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তিনি আরও জানান, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় লোকমানের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর লোকমান হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে টিকাদান কর্মসূচি চলছে। সেন্টারের গেটে ব্যানার টানিয়ে টিকাদানের সামগ্রী নিয়ে বসেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। সেখানে বিভিন্ন বয়সী শিশুদের নিয়ে মায়েরা আসছেন এবং টিকা দেওয়া হচ্ছে।
১৯ মিনিট আগে
পিবিআই সুপার বলেন, বাদী জানান, তিনি ইতিমধ্যে বিকাশ ও নগদের মাধ্যমে ২ হাজার টাকা পাঠিয়েছেন এবং প্রতারক আরও টাকা পাঠাতে চাপ দিচ্ছেন। পরে প্রকৃত এসআই আবু সুফিয়ান নিশ্চিত করেন, ওই মোবাইল নম্বরটি তার নয় এবং পিবিআইয়ের পক্ষ থেকে কোনো টাকা চাওয়া হয়নি।
১৯ মিনিট আগে
অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করাই সংগঠনের মূল লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ও বাস্তবমুখী কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের এই সময়ে জলাশয় রক্ষা এবং বিভিন্ন রোগবালাই থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতার...
২৩ মিনিট আগে
বিদ্যুৎ ও জ্বালানি-সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য শুল্কসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দেওয়ার পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে সোলার প্যানেল স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে