
বান্দরবান শহরে ৫০০ টাকার জন্য একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে বান্দরবান পৌরসভার নিউগুলশান এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত উচিংনু মারমা ওরফে সেলিম পলাতক রয়েছেন।
নিহত ব্যক্তির নাম উচনু মারমা (৪৫)। তিনি বান্দরবান পৌরসভার নিউগুলশান এলাকার থোয়াইনুচিং মারমার ছেলে। উচিংনু মারমা ও নিহত উচনু মারমা পরস্পরের আত্মীয়।
পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, দুপুরে পাওনা ৫০০ টাকা আদায়কে কেন্দ্র করে উচনু মারমার সঙ্গে উচিংনু মারমার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উচনুকে বেধড়ক মারধর করেন উচিংনু। এতে উচনু মারমা অচেতন হয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাঁকে বান্দরবান সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত উচিংনু মারমা পালিয়ে যান।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, ৫০০ টাকার ধার নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

যাদের রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি মেরামত করা প্রয়োজন, গবাদিপশুর ক্ষতি, ফসলাদি নষ্ট হয়েছে, আমরা পুষিয়ে দিতে চাই। যাতে সবাই স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার, এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অঙ্গীকার।
৯ মিনিট আগে
টানা কয়েক দিনের বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জে এলজিইডি নির্মিত মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কের একাংশে ধস দেখা দিয়েছে। সড়কে বড় গর্ত তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কর্তৃপক্ষ বলছে, দ্রুত স্থায়ী মেরামতের কাজ করা হবে।
১২ মিনিট আগে
উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি হয়।
২২ মিনিট আগে
রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় অটোরিকশার ধাক্কায় নওরীন নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বেগুনবাড়ি মসজিদ মার্কেটের পাশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে...
২৬ মিনিট আগে