
রাজধানীর টিকাটুলিতে বাসচাপায় রিনা রানী ঘোষ (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা পৌনে ১টার দিকে টিকাটুলি ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর জানান, দুপুরে রিনা রানী টিকাটুলি ওভারব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অন্য একটি বাসকে ওভারটেক করার সময় দোয়েল পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পরপরই দোয়েল পরিবহনের বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে বলে জানান এসআই আবু বক্কর।
নিহত রিনা রানী ঘোষের স্বামী বিশ্বজিত ঘোষ জানান, তাঁদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে। বর্তমানে তাঁরা দুই ছেলেকে নিয়ে ওয়ারীর কে এম দাস লেনের স্বামীবাগ এলাকায় থাকেন। বিশ্বজিত ঠাটারী বাজারে মাছ কাটার কাজ করেন। আর রিনা রানী বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
বিশ্বজিত জানান, ঘটনার দিন ছোট ছেলে পিথু ঘোষকে নবাবপুরের একটি স্কুলে দিয়ে বাসায় ফিরছিলেন রিনা রানী। পথে টিকাটুলি এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় তাঁর মৃত্যু হয়।

কুমিল্লার দেবিদ্বারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ফয়সাল (২০) নামে এক যুবকের। এ দুর্ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
১ মিনিট আগে
চট্টগ্রামের কোতোয়ালীতে স্বামী হেলাল উদ্দিনকে হত্যার মামলায় হোসনে আরা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৬টি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল। আজ সোমবার বিকেলে উপজেলার উত্তর পলাশতলা মোড় এলাকা থেকে এসব গরু জব্দ করা হয়।
৯ মিনিট আগে
গতকাল রোববার দুপুরে হাসপাতালে নাঈম ইসলাম (২৫) নামের এক অ্যাম্বুলেন্সচালক তাঁর স্ত্রীর আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে আসেন। রিপোর্ট দিতে দেরি হওয়ায় ওই ব্যক্তি চিৎকার করে বিশৃঙ্খলা শুরু করেন। এ সময়ে সেখানে দায়িত্বরত সহকারী অধ্যাপক রথীন্দ্রনাথ মণ্ডল তাঁকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। একপর্
১৯ মিনিট আগে