
মুন্সিগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় মো. শামসুদ্দিন খান খোকন নামের এক ব্যক্তিকে আটক করেছে প্রশাসন। আটক খোকন উপজেলার লতব্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় একটি ট্রাক জব্দ এবং একটি ভেকু মেশিন ধ্বংস করে দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারী, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, ক্যাপ্টেন তানজিম এবং সিরাজদিখান থানার ওসি মো. আব্দুল হান্নান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অবৈধভাবে মাটি পরিবহনের সময় একটি ট্রাক জব্দ করে পুলিশের জিম্মায় দেওয়া হয়। একই সঙ্গে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়। এ ছাড়া মাটি কাটার অপরাধে শামসুদ্দিন খান খোকনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সিরাজদিখান থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সিরাজদিখান থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে শামসুদ্দিন খান খোকনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। তিনি বর্তমানে থানা হাজতে রয়েছেন।

যশোরের মনিরামপুরে শিমুলগাছ থেকে পড়ে গিয়ে ইসমাইল হোসেন (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ভরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত আকমল হোসেনের ছেলে।
১১ মিনিট আগে
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘রাস্তায় রিভলবার পড়ে থাকার খবর পেয়েই পুলিশ সেখানে যায়। পরে উদ্ধার করে দেখা যায়, এটি একটি গ্যাস লাইটার। স্কচটেপে জড়িয়ে এটি রাস্তায় অসৎ উদ্দেশ্যে ফেলে রাখা হয়েছিল। এটি দুষ্টু ছেলেদের কাজ।’
১৩ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোররাতে তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থেকে আগত চার মাস বয়সী শিশুটি গত ২৪ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিল। হাম ছাড়াও শিশুটি হৃদ্যন্ত্রের জটিলতাসহ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
১৫ মিনিট আগে
লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে না গিয়ে লরিটি গাংনী উপজেলার সাহেবনগর বাজারে এসে অবস্থান করে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি সেখানে রিপন হোসেন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে অবৈধভাবে তেলগুলো মজুতের চেষ্টা করছিল।
১৮ মিনিট আগে