
১৯৯৯ সালের ৬ মার্চ গভীর রাত। তখনো চলছিল উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান। হঠাৎ মুহুর্মুহু বোমা বিস্ফোরণে ধ্বংসস্তূপে রূপ নেয় পুরো টাউন হল ময়দান। দিগ্বিদিক ছুটে চলা মানুষের বাঁচার আহাজারি। বোমা হামলায় সেদিন প্রাণ হারান ১০ জন, আর গুরুতর আহত হন আড়াই শতাধিক মানুষ।

উদীচী ট্র্যাজেডির ২৭তম বর্ষপূতি উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় প্রতিবাদী সমাবেশ ও সন্ধ্যায় শহীদদের স্মরণে মশাল প্রজ্বালন কর্মসূচি আয়োজন করা হয়েছে। টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চের পাশে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন নিহতদের স্বজন ও সাংস্কৃতিক কর্মীরা।
মার্চ মাস এলেই ভাই তপনসহ নিহত সাংস্কৃতিক কর্মীদের স্মরণে স্মৃতিস্তম্ভে এসে সময় কাটান বিউটি আক্তার। নিজের অজান্তে চোখ দিয়ে গড়িয়ে পড়ে বেদনার অশ্রু। একবুক হতাশা নিয়ে বিলাপ করেন তিনি। ভাই হারানোর বেদনার থেকে, ২৭ বছরেও বিচার না পাওয়ার কষ্টটাই যেন বেশি ছিল। নিহত তপনের বোনের আক্ষেপ, তাঁর মা সন্তান হত্যার বিচার দেখে যেতে পারেননি। তিনিও অসুস্থ, ভাই হত্যার বিচার দেখতে পারবেন কি না সংশয়ে আছেন।
ওই ঘটনায় আহত হন উদীচীর কর্মী সুকান্ত দাস। তিনি আজও বয়ে বেড়াচ্ছেন সেই দিনের দুঃসহ স্মৃতি। এক পা হারিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে হাত ও কান। যেন সব থেকেও নেই হাত-পা ও কান। দুর্বিষহ যন্ত্রণার জীবনযাপন তাঁর। সরকার আসে, সরকার যায়, কিন্তু বিচার করেনি কেউ। সবাই বিচারের নামে প্রহসন করেছে বলছিলেন সুকান্ত দাস।
ঘটনার সময়ে সুকান্ত ছিলেন তরুণ। আহত হওয়ার পরে এখন বয়সের সঙ্গে প্রতিনিয়ত বেড়েছে নানা রোগও। মার্চ মাস এলেই তাঁকে তাড়া করে দুর্বিষহ স্মৃতি।
ক্ষোভের সঙ্গে বলেন, ‘২৭ বছর রহস্য উদ্ঘাটন করা যায়নি; এমনকি মামলাটার কী অবস্থা সেটা আমরা কেউ জানি না। একটি পা কেটে কৃত্রিম পা লাগিয়ে হাঁটতে হয়। ২০২২ সালে ভারত থেকে কান অপারেশন করি। প্রতিনিয়ত পায়ে যন্ত্রণা করে। বেশি হাঁটতে পারি না। হাত দিয়ে লিখতে পারি না। ২৭ বছর ধরে বাম হাত দিয়ে খাওয়া, লেখাসহ যাবতীয় কাজ করতে হয়। এত কষ্টের পরেও এটা বলতে লজ্জা লাগে; এখনো রাষ্ট্রের কাছে বিচার পেলাম না।’
জানতে চাইলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু বলেন, ‘সরকারের পর সরকার পরিবর্তন হলো; আমরা আমাদের সহকর্মীদের হত্যার বিচার পেলাম না। নৃশংস এই হত্যাকাণ্ডের ২৬ বছর পার হলেও বিচারের মুখোমুখি করা যায়নি মূল ঘাতকদের। এমনকি, কারা এই জঘন্য ঘটনা ঘটিয়েছিল, তা-ও উদ্ঘাটিত হয়নি। একতরফা বিচার চাইতে চাইতে এখন আর বিচার চায় না। বিচার পায় না বলেই এখন বিচার চায় না।’
উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব বলেন, ‘বিচার না পাওয়াতে নিজেদের অসহায় মনে হয়। যারা এই ঘটনায় আহত হয়েছিল; তারা এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করে। তাদের এই মানবতার জীবনযাপন আমাদেরও অসহায় করে তোলে। পাশাপাশি যে ১০টি পরিবার তার স্বজন হারিয়েছে; তাদের পরিবারও আমাদের কাছে বিচারের জন্য তাগিদ দেয়। বহুবার আমরা বিভিন্ন জায়গায় বিচারের দাবিতে তাগাদা দিলেও রাষ্ট্র আমাদের স্বজন সহকর্মী হত্যার বিচার করেনি।’
জানা গেছে, সিআইডির ত্রুটিপূর্ণ চার্জশিটের কারণে ২০০৬ সালের ৩০ মে আদালত থেকে খালাস পেয়ে যায় এই মামলার সব আসামি। পরে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে মামলাটি পুনরুজ্জীবিত বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী সাবেরুল হক সাবু।

‘আমার বাসার পাশেই একটি মিসাইল মারছে। প্রতি মুহূর্তে আতঙ্কে ছিলাম, প্রাণের ভয়ে ছিলাম। এখন নতুন জীবন পাইছি। নতুন এই জীবন দিছে ইউএস-বাংলা।’ কথাগুলো বললেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী ওমর ফারুক।
২৪ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আরসিসি সড়ক নির্মাণকাজে ছাত্রদল নেতা আজমান সাকিবের বিরুদ্ধে চাঁদা দাবি ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেট্রোপলিটনের বন্দর থানায় সাবেক সভাপতি রেজা শরিফ, বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তসহ...
১ ঘণ্টা আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে (৩৫) নিজ দপ্তরে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ঘটনার সময় তাঁর অফিসকক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। স্থানীয় একটি নিলাম সিন্ডিকেটের সদস্যরা তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে