
বগুড়ায় জমি ও আমবাগানের মালিকানা নিয়ে বিরোধের জেরে মো. মোকসেদ আলী (৩৮) নামের এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। হামলার আগে আশপাশের লোকজনকে সরিয়ে দিতে ও আতঙ্ক সৃষ্টি করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মোকসেদ আলীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোকসেদ আলী মাটিডালী উত্তরপাড়া এলাকার মো. হায়দার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারোপুর-নামুজা সড়ক এলাকায় প্রায় ৩২ বিঘা আয়তনের একটি আমবাগানের মালিকানা ও ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মোকসেদ আলীকে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার রাতে ৬ থেকে ৭ জনের একটি দল মাটিডালী এলাকায় এসে প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে আশপাশের লোকজন সরে গেলে দলটি মোকসেদ আলীকে একা পেয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।
মোকসেদ আলীর প্রতিবেশী মো. সাব্বির ইসলাম বলেন, মোকসেদ পঞ্চগড়ে স্বর্ণের কাজ করেন। মাঝে মাঝে এলাকায় এসে দু-একদিন থেকে আবার চলে যান। এলাকায় তাঁর সঙ্গে কারও বিরোধ ছিল বলে আমরা জানতাম না।
ঘটনার পর বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা, দুই জোড়া জুতা ও কয়েকটি লাঠিসোঁটা জব্দ করেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ৬ থেকে ৭ জনের একটি দল সেখানে গিয়ে প্রথমে ফাঁকা গুলি ছোড়ে। সাধারণ মানুষকে সরিয়ে দেওয়ার পর মোকসেদকে একা পেয়ে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা দুটি গুলির খোসা প্রাথমিকভাবে ৭ দশমিক ৬৫ এমএম বোরের বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় এখনও মামলা হয়নি। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

শম্পা বসু বলেন, বর্তমানে আমন ধানের চারা রোপণ ও পরিচর্যার মৌসুম চলছে। এ সময়ে কৃষকদের সারের চাহিদা বেশি থাকলেও তাঁরা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছেন না। তাঁর অভিযোগ, সারের সংকটকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রি করছেন।
১১ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া হলে ২০০৬ সালের মতো আবারও বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
২১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে নিজেদের প্রস্তুত করত
৩৮ মিনিট আগে
মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে