Ajker Patrika

সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি
সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারে সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ আয়োজনে মৌলভীবাজারের আকবরপুর বিএআরআই মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. কাওছার উদ্দিন আহাম্মদ।

এ সময় কাওছার উদ্দিন বলেন, ‘গবেষণার মাধ্যমে কৃষিতে নতুন নতুন জাত উদ্ভাবন হচ্ছে। আর এগুলো মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে। গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।’

মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল, সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন।

কর্মশালাটি ১৫ জুলাই শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত চলবে। এতে ২০২৫-২৬ সালের গবেষণা কার্যক্রম তুলে ধরা হয় এবং কৃষিতে গবেষণা সম্প্রসারণ ও প্রণয়ন নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত