
রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৩০৫টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল উপজেলার নাওদাড়া মুক্তারপুর গ্রামে এই অভিযান চালায়।
গ্রেপ্তার দুজন হলেন চারঘাটের ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামের মো. শাকিল (৩১) ও শিমুলিয়া গ্রামের রাজু আহমেদ (৪২)। বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন।
সাবিনা ইয়াসমিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় তাঁদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদক আইনে আরও একটি মামলা করা হয়েছে। বুধবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারীর ডোমারে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে মজনু মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
১ মিনিট আগে
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামিকে ভিন্ন ধারায় যাবজ্জীবন কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে। তবে রায় ঘোষণার সময় তাঁরা আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁরা পলাতক রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। ২০২৩ সালের ৭ জুলাই ভুক্তভোগী গৃহবধূ ও তাঁর স্বামী ব্যবসায়িক কাজে একটি বাড়িতে যান।
১৭ মিনিট আগে
গাইবান্ধার পলাশবাড়ীতে এক অজ্ঞাতনামা ব্যক্তির (৫০) মাথা ও পা থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজ এলাকার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগে
মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিরাজদিখান উপজেলা কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।
১ ঘণ্টা আগে