
চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুরতে এসে তেলবাহী ওয়াগনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন মো. মোরশেদুল আলম (২৪) নামে প্রবাসফেরত এক যুবক। দুর্ঘটনায় তাঁর বাম হাত ও দুই পা থেঁতলে গেছে।
একই ঘটনায় তাঁর স্ত্রী ও দেড় বছর বয়সী সন্তান সামান্য আহত হয়েছেন।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত মোরশেদুল আলম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড়া এলাকার বাসিন্দা। তিনি খাগরিয়া উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক সিরাজুল ইসলামের ছেলে।
পরিবার জানায়, প্রায় এক মাস আগে তিনি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্ত্রী ও দেড় বছর বয়সী ছেলে আদিয়ান মাহমুদকে নিয়ে দোহাজারী রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরতে যান মোরশেদুল আলম। একপর্যায়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি তোলা ও ভিডিও ধারণের সময় পেছন দিক থেকে আসা পিডিবির তেলবাহী একটি ওয়াগনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিডিও ধারণে ব্যস্ত থাকায় মোরশেদুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা ট্রেনের হর্ন ও সাইরেনের সতর্ক সংকেত খেয়াল করেননি। চালক বারবার হর্ন বাজালেও তারা সময়মতো রেললাইন থেকে সরে যেতে পারেননি। ফলে এ দুর্ঘটনা ঘটে।
তবে স্থানীয় কয়েকজনের দাবি, দেড় বছর বয়সী সন্তানকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোরশেদের বড় বোন সোমা আক্তার বলেন, ‘আমার ভাই এক মাস আগে প্রবাস থেকে দেশে এসেছে। আজ বিকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে দোহাজারী রেলওয়ে স্টেশনে ঘুরতে ও ছবি তুলতে গিয়েছিল। সেখানে ট্রেন দুর্ঘটনায় তাঁর হাত-পা থেঁতলে গেছে। তাঁর স্ত্রী ও সন্তানও সামান্য আহত হয়েছিল, তবে তারা এখন সুস্থ আছে।’
দোহাজারী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘মো. মোরশেদুল আলম নামে এক ব্যক্তি তেলবাহী ওয়াগনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তাঁর একটি হাত ও দুই পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মুহাম্মদ রকিবুল হাসান ইমন বলেন, ‘আহত যুবকের বাম হাত ও দুই পা থেঁতলে গেছে। মাথাতেও আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

উপজেলায় এখন আউশ ধান কাটার মৌসুম চলছে। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতে এ বছর আউশ ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখেছিলেন চাষিরা। কিন্তু জমিগুলোতে দিনভর ঝাঁকে ঝাঁকে চড়ুই, বাবুইসহ নানা জাতের পাখি এসে বসছে, পাখির দল ধান কিছুটা খেয়ে যাচ্ছে, ধানগাছ ভেঙে ক্ষতিগ্রস্তও করছে। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে
২ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে এ বছর পাটের উৎপাদন বেড়েছে, কিন্তু বাজারদর কমে যাওয়ায় হতাশ চাষিরা। চাঁচকৈড় হাটে প্রতি মণ পাট ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা মৌসুমের শুরুর প্রায় ৫ হাজার টাকা থেকে কম। ব্যয় মিটিয়ে লাভ নামমাত্র বলছেন কৃষকেরা।
৩ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে ডুবে অজ্ঞাতনামা যুবক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাউনিয়া গ্রামের কলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
জয়পুরহাটের কালাই উপজেলায় ছেলেকে বাঁচাতে পুকুরে নেমে বরেন্দ্র পাম্পের ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ছেলে রাসেল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
১৪ মিনিট আগে