Ajker Patrika

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের পুলিশ সুপার গ্রেপ্তার, আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১১: ১৬
রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের পুলিশ সুপার গ্রেপ্তার, আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলম। ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাতে নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিজের ব্যক্তিগত ও সরকারি মুঠোফোন ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের অভিযোগ রয়েছে এসপি জাহাংগীর আলমের বিরুদ্ধে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় এসপি জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

রেঞ্জ রিজার্ভ ফোর্স চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে শনিবার রাতে নগরের পাঁচলাইশ থানায় তাঁর বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় নাশকতামূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগও আনা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার এসপি জাহাংগীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মুঠোফোন জব্দ করা হয়। পাশাপাশি তাঁকে নজরদারিতে রাখা হয়েছিল। ওই সময় বিষয়টি নিশ্চিত করেছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী। তবে কী কারণে মুঠোফোন দুটি জব্দ করা হয়েছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে রাজি হননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত