Ajker Patrika

তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক
উদ্ধার করা সীমানা পিলার। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার তালা উপজেলায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৫ জুন) রাত ১০টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটি মাটির ঘরের নিচে সীমানা পিলারটি পোঁতা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পিলারসহ চারজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে ভোলানাথ সানা রয়েছেন। এ ছাড়া খুলনার বটিয়াঘাটা উপজেলার একজন এবং পাইকগাছা উপজেলার দুজন বাসিন্দাকেও আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কলাগাছি এলাকায় একটি সীমানা পিলার বেচাকেনার চেষ্টা চলছে। পরে অভিযান চালিয়ে পিলারসহ চারজনকে আটক করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে যারা জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর নির্দোষ হলে তাদের মুক্তি দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত