
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকার নিজ বাড়িতে মাদকাসক্ত আলীম কাজী হাতে বঁটি নিয়ে তাঁর বাবা ইসমাইল কাজীকে গালিগালাজ করতে থাকেন। এ সময় ইসমাইল কাজী তাঁকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আলীম বঁটি দিয়ে তাঁর বাবার গলায় কোপ দেন।
গুরুতর আহত অবস্থায় ইসমাইল কাজীকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের অপর ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত মঙ্গলবার এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম এম জুলকদর। আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু তালেব শেখ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব মঙ্গলবার সকাল ৯টায় নিজ বাসায় মারা গেছেন। ৭৫ বছর বয়সী এই বন্য প্রাণী সংরক্ষণকর্মীর শেষকৃত্য বেলা ২টার দিকে নোয়াগাও গ্রামে অনুষ্ঠিত হয়।
২০ মিনিট আগে
দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে; বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে; আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক
২৩ মিনিট আগে
রাজশাহীর চারঘাটে ১৪টি ইয়াবাসহ মিনারুল ইসলাম (৫০) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
৩৭ মিনিট আগে
উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাচিনা পারভীন এবং মদাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মদন কুমার প্রামাণিক।
৪২ মিনিট আগে