
গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসার দরজা ভেঙে শামীমা আক্তার (২৮) নামে এক গার্মেন্টসকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জেরে গতকাল রোববার রাতে তাঁকে মারধর করে গুরুতর আহত করার পর স্বামী সুমন মিয়া (৩৭) পালিয়ে যান। এর পরই রাতের কোনো একসময় তিনি আত্মহত্যা করেন।
আজ সোমবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে শ্রীপুর থানা-পুলিশ।
অভিযুক্ত সুমনের (৩৭) বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পঞ্চনন্দপুর গ্রামে।
নিহতের চাচাতো ভাই মোস্তাফিজুর রহমান রনি বলেন, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে শামীমাকে মারধর করেন তাঁর স্বামী। মারধরে গুরুতর আহত করে তাঁকে ঘরে রেখে সুমন পালিয়ে যান। পরে শামীমা ঘরের দরজা বন্ধ করে দেন। রাত সাড়ে ১২টার দিকে অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। সকালে বাড়ির লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
মোস্তাফিজুর রহমান রনির ভাষ্য, সুমন জুয়া খেলাসহ নানা অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। এসব নিয়ে তাঁদের কলহ লেগেই থাকত। প্রতিবাদ করলেই শামীমাকে মারধর করা হতো বলেও অভিযোগ তাঁর। গতকাল রাতে মারধর করে শামীমার নাক ফাটিয়ে দেওয়া হয় বলেও তিনি দাবি করেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক মো. মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘরের দরজা ভেঙে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে অনিক সরদারকে সংশোধনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় রিহ্যাবে পাঠানো হয়েছে। সেখানে তিনি টানা তিন মাস চিকিৎসা গ্রহণ করবেন। অনিক সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত তাঁর স্ত্রী যাতে কাজ করে স্বাবলম্বী হতে পারেন...
২ মিনিট আগে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি শাখায় মাদক ধ্বংসের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে এসআরবি-৩। তাঁকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত...
১২ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে দৈনিক ডেসটিনির উপজেলার প্রতিনিধি সাংবাদিক এইচ টি তোফাজ্জাল হোসেনের বিরুদ্ধে করা মাদক মামলা প্রত্যাহার, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
১৭ মিনিট আগে
হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭ লক্ষ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই গরু ও মদের চালান জব্দ করা হয়েছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক চারটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করে।
২৩ মিনিট আগে