
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের পর ঝিমিয়ে পড়েছিলেন দলটির নেতা-কর্মীরা। তবে জোটের শরিক গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে বিএনপি সমর্থন দেওয়ায় আবারও চাঙা হয়ে উঠছে ভোটের মাঠ। মঞ্জুরুলের প্রার্থিতা বাতিলের পর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর (মো. আবুল হাসনাত) জয়ের সমীকরণ যতটা সহজ হয়ে উঠেছিল, তা বদলে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুল করিম হাতপাখা প্রতীক, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার আপেল প্রতীক এবং গণঅধিকার পরিষদের মো. আ. জসিম উদ্দিন ট্রাক প্রতীক নিয়ে মাঠে আছেন। আর খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান হাসনাত আবদুল্লাহকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন।
এই আসনের হেভিওয়েট প্রার্থী ছিলেন বিএনপির মনোনীত ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। তবে মনোনয়ন নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করে এবং হাইকোর্টও মুন্সীর রিট খারিজ করেন। এতে বিএনপি প্রার্থীশূন্য হয়ে পড়ে আসনটিতে। এতে প্রচারেরও খানিকটা ভাটা পড়ে। তবে গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী জানান, বিএনপি এই আসনে সমর্থন দেবে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে।
বিএনপির এই নেতা বলেন, ‘এখানে ধানের শীষের কোনো প্রার্থী নেই, সে হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিকভাবে কেন্দ্র থেকে নির্দেশনা পেয়েছি গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়া এবং তাঁর পক্ষে কাজ করতে। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তাঁর পক্ষে কাজ করবেন।’
এ বিষয়ে প্রার্থী জসিম উদ্দিন বলেন, ‘এই আসনে বিএনপির প্রার্থী না থাকায় কেন্দ্রীয়ভাবে বিএনপি জোটের পক্ষ থেকে আমাকে সমর্থন দেওয়ার কথা মৌখিকভাবে জানানো হয়েছে। বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হবে।’
বিএনপির এমন সমর্থনের পর দলটির নেতা-কর্মীরা গতকাল থেকে প্রচারও শুরু করেছেন জসিম উদ্দিনের পক্ষে। গতকাল বেলা ৩টার দিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী, জসিম উদ্দিনকে সঙ্গে নিয়ে উপজেলার মাশিকারা এলাকায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মন্জুরুল হক সরকার, পৌর বিএনপির আহ্বায়ক মাহফুজ, সদস্যসচিব আলিম পাঠান, যুবদল উপজেলা সেক্রেটারি রাকিবুল হাসান, ছাত্রদলের কুমিল্লা উত্তরের নেতা মাহমুদুল হাসান তামিম, কৃষক দলের সদস্যসচিব সফিউল্লাহ আখন্দ মানিক, মৎস্যজীবী দলের আহ্বায়ক কাউসার মোল্লাসহ গণঅধিকার পরিষদের নেতারা।
এ প্রসঙ্গে বিএনপির সমর্থক দেবিদ্বার পৌর এলাকার বাসিন্দা আলী আহাম্মদ বলেন, বিএনপির সব গ্রুপ ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে হাসনাত আবদুল্লাহ চাপে পড়তে পারেন।
বিএনপি সংগঠন হিসেবে জসিম উদ্দিনকে সমর্থন দিলেও বিএনপির বাতিল হওয়া প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গণঅধিকারের প্রার্থীর পক্ষে প্রচারে নামবেন কি না, সেটা জানা যায়নি।

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মানুষ বংশপরম্পরায় মাছ শিকার ও কৃষিকাজের ওপর নির্ভরশীল। তবে গত দুই দশকে দেশি-বিদেশি পর্যটকদের আগমনের সঙ্গে সঙ্গে দ্বীপের অর্থনীতির ধরন বদলে গেছে। পূর্বপুরুষের পেশা ছেড়ে রাতারাতি পর্যটননির্ভর নানা ব্যবসায় যুক্ত হয়েছেন স্থানীয়রা।
৮ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামে প্রায় দুই কোটি টাকা প্রাক্কলন ব্যয়ে একটি সংযোগ সড়ক সংস্কারের কাজ জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে। ফলে ফতেহাবাদ ও সুবিল ইউনিয়নের অন্তত আটটি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
১৮ মিনিট আগে
যশোরের ঝিকরগাছায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। তবে ফলন ভালো হলেও মুখে হাসি নেই কৃষকের। তাঁরা বলছেন, পাইকারি বাজারে আলুর দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়ছেন তাঁরা। বিঘাপ্রতি আলু চাষে ৫-৭ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
২৮ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সঙ্গে যুক্ত ১৫ কর্মচারীকে বদলির পর এবার তাঁদের স্থাবর-অস্থাবর সম্পদের বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে সে সব কর্মচারী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত জানিয়ে তারা যাতে দেশ ছাড়তে না...
৩৮ মিনিট আগে