
পাগলের বেশ ধরে সামাজিক মাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য ছড়ানোর অভিযোগে খালিদ মাহমুদ হৃদয় খান নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে সাভার থানা-পুলিশ। আজ সোমবার (১০ মার্চ) বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালিদ মাহমুদ হৃদয় খান ফেসবুকে ভিডিও পোস্ট করতেন, যেখানে তিনি মানসিক রোগীর অভিনয় করে মেয়েদের হিজাব না পরার কারণে অশালীন মন্তব্য করতেন। এসব ভিডিওতে তিনি কখনো বলতেন, ‘হিজাব না পরলে ধর্ষিত হবেন’, আবার কখনো কম বয়সী মেয়েদের উদ্দেশ করে কটূক্তি করতেন।
এক ভিডিওতে দেখা যায়, তিনি দুই কিশোরীকে ‘হিন্দু’ উল্লেখ করে কটাক্ষ করেন এবং তাদের হিজাব বা বোরকা পরার নির্দেশ দেন। তাঁর এমন বক্তব্য শুধু নারীবিদ্বেষই নয়; বরং ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির আশঙ্কাও সৃষ্টি করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হৃদয়ের এ কর্মকাণ্ড সামাজিক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা এবং নারীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির এক জঘন্য প্রচেষ্টা। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

খুলনা মহানগরীর যানজট নিরসনকল্পে কেএমপির ট্রাফিক বিভাগ এবং অটোরিকশার মালিক ও চালক সমিতির নেতাদের সঙ্গে সভা করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা হয়।
৫ ঘণ্টা আগে
বরিশালের বাকেরগঞ্জে চাল কম দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নিয়ামতি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন ২০-২২ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় যমুনা সেতু পারাপার হওয়া যানবাহনের সংখ্যা দাঁড়ায় ৬৬ হাজারের বেশি। চার লেনে আসা এই পরিবহনগুলো যমুনা সেতুর দুই লেনে প্রবেশ করতেই গতি কমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকায় নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য শতবর্ষীসহ বহু পুরোনো অন্তত অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশবিদ ও স্থানীয়রা জানান, কেটে ফেলা এসব গাছের মধ্যে অন্তত পাঁচটি শতবর্ষী। তিন মাস ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টার ও প্রধান ছাত্রাবাসের পেছনের পাহাড়ি এলাকায় এগুলো কাটা হয়
৬ ঘণ্টা আগে