
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রিদয় আহমদ ওরফে ঝাড়ু (২৫) নামের এক দুর্ধর্ষ চোরকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় নগরীর চৌহাট্টা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিদয় সিলেট নগরীর খুলিয়াটুলা এলাকার মো. শুকুর মিয়ার ছেলে।
আজ শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানায় ছয়টি চুরি ও বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১ লাখ ৪২ হাজার টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও সাতটি....
২ মিনিট আগে
ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখকে (৫৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা
৩ মিনিট আগে
সকালে ট্রেনযোগে সিলেট থেকে কুমিল্লা আসেন আরমান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে দেবিদ্বারের ভিংলাবাড়ি গ্রামে তাঁর নানার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চরবাকর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি.....
৮ মিনিট আগে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের অভিযানে মাদকসহ আটকদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ব্যবস্থা নেওয়ায় প্রশ্ন উঠেছে। মাদক সেবনের কথা স্বীকার করা দুই ব্যক্তিকে মুচলেকায় ছেড়ে দেওয়া হলেও আরেক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট....
১৩ মিনিট আগে