
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৩৫৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৬০৯টি গাড়ি ডাম্পিং ও ৩২৯টি গাড়ি রেকার করা হয়েছে।
আজ বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক রমনা বিভাগে ১৮টি বাস, তিনটি কাভার্ড ভ্যান, ১৯টি সিএনজিচালিত অটোরিকশা, ২৯টি মোটরসাইকেলসহ মোট ১০৪টি মামলা হয়েছে। ট্রাফিক লালবাগ বিভাগে ১২টি বাস, ছয়টি ট্রাক, তিনটি কাভার্ড ভ্যান, ৩৮টি সিএনজিচালিত অটোরিকশা, ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ২৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক মতিঝিল বিভাগে ১৯টি বাস, দুটি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৯৫টি সিএনজিচালিত অটোরিকশা, ২৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক ওয়ারী বিভাগে ৩৭টি বাস, ২৫টি ট্রাক, ১২টি কাভার্ড ভ্যান, আটটি সিএনজিচালিত অটোরিকশা, ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক তেজগাঁও বিভাগে ১৫টি বাস, চারটি ট্রাক, পাঁচটি কাভার্ড ভ্যান, ৬২টি সিএনজিচালিত অটোরিকশা, ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক মিরপুর বিভাগে ১০টি বাস, ১০টি ট্রাক, ২১টি কাভার্ড ভ্যান, ৭৯টি সিএনজিচালিত অটোরিকশা, ২৯১টি মোটরসাইকেলসহ মোট ৪৭৪টি মামলা হয়েছে। ট্রাফিক উত্তরা বিভাগে ৪১টি বাস, একটি ট্রাক, ১৯টি কাভার্ড ভ্যান, ৭৭টি সিএনজিচালিত অটোরিকশা, ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৪২৩টি মামলা হয়েছে। ট্রাফিক গুলশান বিভাগে ৪১টি বাস, ১০টি কাভার্ড ভ্যান, ৪৯টি সিএনজিচালিত অটোরিকশা, ৬৯টি মোটরসাইকেলসহ মোট ২৫০টি মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার (৩০ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগের রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
৫ মিনিট আগে
সাতক্ষীরার কলারোয়ায় অন্ধ ও অসুস্থ একটি ঘোড়াকে আশ্রয় দিয়ে পরিচর্যা করা কলেজছাত্র সোহানুর রহমান সোহানের মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সোহানের বাড়িতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
৩১ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় সুমন শেখ (২০) নামের এক যুবক ‘গুলিতে’ নিহত হওয়ার ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বুধবার দুপুরে ও পরে সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। এ সময় তাঁরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সজিব মাতুব্বরকে দল থেকে বহিষ্কার এবং দ্রুত...
১ ঘণ্টা আগে
কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, গণ-অভ্যুত্থানের প্রায় ২৩ মাস অতিবাহিত হলেও সেই প্রত্যাশার বাস্তবায়নে এখনো দৃশ্যমান ও গ্রহণযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়নি। সংস্কার কার্যক্রমে ধীর গতি, গণ-অভ্যুত্থান নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি এবং বিভিন্ন ক্ষেত্রে সুবিধাবাদী প্রবণতা জনগণের প্রত্যাশাকে প্রশ্ন
১ ঘণ্টা আগে