চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার এলাকায় নিজ ঘরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে হাসিবুল্লাহ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে ইউনিয়নের পশ্চিম সাপদী গ্রামের সেফায়েত উল্লাহর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত হাসিবুল্লাহ ওই বাড়ির সেফায়েত উল্লাহর একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনার বিষয় জেনেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষার্থীর কাছ থেকে গাঁজা উদ্ধার ও বহিষ্কারসংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে শিক্ষার্থীরা আটকে রাখলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
২ ঘণ্টা আগে
জামালপুরের ইসলামপুরে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভায় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধির অভিযোগ করেন। স্থানীয় নির্বাচনে অর্থ ও পেশিশক্তির ব্যবহার হলে নতুন গণ-অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
৩ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সুচিত্রা রানী দাসের বিয়ে ঠিক হয়েছিল তিনবার। কিন্তু বাবা-মায়ের অসামর্থ্যের কারণে প্রতিবারই বিয়ে ভেঙে যায়। এ নিয়ে সিরাজগঞ্জের মামুন বিশ্বাস নামে এক ব্যক্তি তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্ট দেখে দেশ-বিদেশের বহু মানুষ এ পরিবারটির সহায়তায় এগিয়ে আসেন। সেই টাকায় আজ
৩ ঘণ্টা আগে