
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৪ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
শুক্রবার (২৪ জুলাই) সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চণ্ডীদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, শিং মাছ, গরু, বিভিন্ন ধরনের ওষুধ, বাজি, শাড়ি, ভ্যাসমল, গাঁজা এবং একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ৩৪ লাখ ৬১ হাজার ৫০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত এসআই মো. ওসমান গনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন শাখায় কর্মরত।
৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের মাঠ থেকে নিখোঁজ কৃষক হাসেম আলীর (৫৫) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানিয়েছে আলমডাঙ্গা থানা।
৯ মিনিট আগে
জুলাইয়ের আকাঙ্ক্ষার একটিও এখনো বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের সন্তান, মা-বাবা ও বিধবা স্ত্রীদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি...
১২ মিনিট আগে
নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮২ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল এবং ৫৫ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
৩৫ মিনিট আগে