Ajker Patrika

বিরিয়ানি-তেহারি-কাচ্চিতে গোলাপজল-কেওড়াজলের ব্যবহার, জরিমানা অর্ধলাখ

কুমিল্লা প্রতিনিধি
বিরিয়ানি-তেহারি-কাচ্চিতে গোলাপজল-কেওড়াজলের ব্যবহার, জরিমানা অর্ধলাখ
কুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় নিষিদ্ধ উপাদান ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে বিরিয়ানি, তেহারি, মোরগ পোলাও ও কাচ্চি তৈরিতে নিষিদ্ধ গোলাপজল ও কেওড়াজল ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি খাবার তৈরির পরিবেশও অস্বাস্থ্যকর ছিল।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত