Ajker Patrika

রাতে ঢাবির জগন্নাথ হলের পাশে ককটেল বিস্ফোরণ

ঢাবি প্রতিনিধি
রাতে ঢাবির জগন্নাথ হলের পাশে ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশের সড়কে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল বলেন, ‘একটু আগে ককটেল ফুটিয়েছে, আমি নিজেও শব্দ শুনেছি। হলের দারোয়ান আমাকে নিশ্চিত করেছে যে ঘটনাটি হলের মূল গেটের বাইরের রাস্তায় ঘটেছে।’

এ দিকে বিস্ফোরণের পরপরই হলে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে প্রাধ্যক্ষ বলেন, ‘শব্দ শোনার পর আমি সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা হাউস টিউটরকে নির্দেশ দিয়েছি, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অন্য কোনো বহিরাগতকে হলের ভেতরে প্রবেশ করতে দেওয়া না হয়।’

কাউকে শনাক্ত করা গেছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রাধ্যক্ষ দেবাশীস বলেন, ঘটনাটি ঘটেছে রাস্তায়। দারোয়ানেরা হলের ভেতরে থাকায় কারা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত