
নাটোরের লালপুরে নিঝুম নামে এক মাস বয়সী এক কন্যাশিশু চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় এক তরুণী মানবিকতার সুযোগ নিয়ে শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে কৌশলে পালিয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীননগর গ্রামে এই ঘটনা ঘটে।
চুরি হওয়া শিশুটি নবীননগর গ্রামের অটোভ্যানচালক লালন উদ্দিন লালুর এক মাস বয়সী কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লালুর স্ত্রী বিজলি খাতুন (৩৮), তাঁর মা ফরিদা বেগম ও ভাবি রেহেনা বেগমকে সঙ্গে নিয়ে শিশুটির চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় ১৮ থেকে ২০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় ওই তরুণী তাঁদের পিছু নেন। পরে তিনি নিজেকে বিপদগ্রস্ত দাবি করে তাঁদের কাছে সহায়তা চান।
মানবিক কারণে বিজলি ও তাঁর পরিবারের সদস্যরা ওই তরুণীকে সঙ্গে নিয়ে নবীননগর গ্রামে বিজলির বাবার বাড়িতে আশ্রয় দেন। দিন শেষে আসরের নামাজের পর সন্ধ্যার দিকে ওই তরুণী বিজলির কাছ থেকে শিশুটিকে কোলে নেওয়ার কথা বলেন। এরপর কৌশলে শিশুটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান।
অনেকক্ষণ পর পরিবারের সদস্যরা বুঝতে পারেন, অজ্ঞাত ওই তরুণী শিশুটিকে নিয়ে পালিয়েছেন। পরে বিষয়টি লালপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
এই ঘটনায় রাতে শিশুটির মা বিজলি খাতুন বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবর রহমান জানান, শিশু চুরির ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

আসন্ন ঈদুল ফিতরে ঢাকা ত্যাগ করার আগে নগদ অর্থ, সোনার গয়না বা গুরুত্বপূর্ণ দলিলাদি অরক্ষিত অবস্থায় না রেখে আত্মীয়-স্বজনদের বাসায় রেখে যাওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। একই সঙ্গে ঢাকায় কারও স্বজন না থাকলে মূল্যবান সম্পদ থানায় রেখে যাওয়ার পরামর্শও...
২৫ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় বাদল রায় চৌধুরী (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মনির সরদারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার মধ্যরাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে মিন্টু মিয়া (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় ফরিদ উদ্দিন নামে আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। শনিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের গাজিরপাড়া খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে