
দিনাজপুরের বিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ইজিবাইকচালক মো. নবিরুল ইসলাম (৪০) হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে গ্রামবাসী। আজ বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় দুর্গাপুর বড় বটগাছসংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে এ কর্মসূচি হয়।
মানববন্ধন ও সড়ক অবরোধের কারণে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের নবিরুল হত্যায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, ১৮ জুলাই রাতে ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর এলাকায় ইজিবাইক ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন নবিরুল ইসলাম। পরদিন সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত নবিরুলের চাচা মো. নুরুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত ব্যক্তিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়ার শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে একটি জমি নিবন্ধন-সংক্রান্ত তদন্তকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা, হামলাচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৯ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তরে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ মামলায় মো. অরুণ ভূঁইয়াকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এই রায় দেন।
১২ মিনিট আগে
ময়মনসিংহে গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এ অবস্থায় আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশার চালকরা।
১৫ মিনিট আগে
বন্যায় জেলার বহু পরিবার ঘরবাড়ি, কৃষিজমি, ব্যবসা-বাণিজ্য ও জীবিকার উৎস হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় ক্ষুদ্র ঋণের কিস্তির চাপ তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে। তাই ক্ষতিগ্রস্ত মানুষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে আগামী তিন মাস সব ধরনের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে.
১৯ মিনিট আগে