
লক্ষ্মীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। এর মধ্যে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চৌধুরী রুবেল (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যদিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরও চারজন আহত হয়েছেন।
নিহত রুবেল লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ইউসুফ চৌধুরী বাড়ি এলাকার বাসিন্দা ফারুক চৌধুরীর ছেলে। আজ সোমবার ভোরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে যাত্রী নিয়ে মজুচৌধুরীর হাটের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশার চালক বাহার উদ্দিন, যাত্রী রুবেল ও স্বপন হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে রুবেলের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাহার উদ্দিন ও স্বপন সদর হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনায় বাহার উদ্দিনের একটি পা গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই সময়ে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের করিতলা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরও চারজন আহত হন।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, দুর্ঘটনাকবলিত ডাম্প ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আহত রুবেল ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালে চিকিৎসাধীন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর কন্টিনেন্টাল (সাবেক ইউনাইটেড) হাসপাতালে তিনি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে হাইকমিশনারকে...
২ ঘণ্টা আগে
বিএনপির দলীয় সমর্থনের বাইরে গিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সমর্থন দেওয়া ও দলীয় পতাকা ব্যবহারকারীদের হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেছেন, ‘আমাদের দল তো...
২ ঘণ্টা আগে
নাটোরে বিমানমন্ত্রী আফরোজা খানম ও জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে পিস্তলসহ আটক যুবকের পরিচয় মিলেছে। আটক যুবক তানভির হক তানিম নাটোর জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক প্রয়াত শামসুল হকের ছেলে। তাঁর কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি ‘খেলনা পিস্তল’ বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে
নাটোরের নলডাঙ্গার হালতি বিলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। আজ শুক্রবার বিকেলে পাটুল বাজারের এক জনসভায় তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে