
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
সকল লেখা

হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ আটক ৩
নোয়াখালীর হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার তমরদ্দি বেজুগালিয়া গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।

হাতিয়ায় বিদ্যালয়ে আবারও অচেতন শিক্ষার্থীরা, হাসপাতালে ভর্তি ১০
নোয়াখালীর হাতিয়ার তমরদ্দি জোড়খালী উচ্চবিদ্যালয়ে আবারও শিক্ষার্থীদের অচেতন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অসুস্থ ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংকটাপন্ন তিন শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

হাতিয়ায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
নোয়াখালীর হাতিয়ায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রাম উচ্চবিদ্যালয় মাঠে এই মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো

মিয়ানমারে পাচারের চেষ্টা, হাতিয়ায় ১৩৬০ বস্তা সিমেন্টসহ আটক ৩
মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টার অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড। আজ বুধবার বিকেলে উপজেলার মৌলভীচরের কাছে মেঘনা নদী থেকে তাঁদের আটক করা হয়।

বৈরী আবহাওয়ায় হাতিয়ায় মাছ ধরার ৩ ট্রলারডুবি, ৪৮ জেলে উদ্ধার
নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ার মধ্যে নিঝুমদ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। বুধবার সকালের এ ঘটনায় ৪৮ জেলে জীবিত উদ্ধার হয়েছেন। দুইটি ট্রলার সম্পূর্ণ তলিয়ে গেছে, একটি ভাসমান অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত, পানির নিচে চরঈশ্বরের বিস্তীর্ণ এলাকা
নোয়াখালীর হাতিয়ায় চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের পাশে শুক্রবার বিকেলে বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত হয়েছে। স্থানীয়দের ভাষ্য, জোয়ারের ঢেউয়ে বাঁধ ভেঙে এক, দুই ও তিন নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে যায়। বিষয়টি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৪৫ জেলে আটক
সরকারঘোষিত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ৪৫ জেলেসহ চারটি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বিপুল সামুদ্রিক মাছও জব্দ করা হয়।

হাতিয়ায় বিএনপি-এনসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় এদিক-সেদিক ছুটতে থাকে উদ্বোধনী অনুষ্ঠানে আসা হাজারো মানুষ।

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক
গতকাল বুধবার বিকেল থেকে রাত ২টা পর্যন্ত কোস্ট গার্ডের একটি দল হাতিয়ার চেয়ারম্যান ঘাটসংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪৭ বস্তা হলুদ, ২৩৩ বস্তা মাসকলাই ডাল ও ৩২ বস্তা কাঠবাদ

দুর্নীতির অভিযোগ: হাতিয়ার হরণী ইউপি সচিবের অপসারণ দাবিতে মানববন্ধন
নোয়াখালীর হাতিয়া উপজেলার ১ নম্বর হরণী ইউনিয়ন পরিষদ সচিব নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং সেবার বিপরীতে অর্থ আদায়ের অভিযোগ তুলে তাঁকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের সামনে ভুক্তভোগী সাধারণ জনগণের উদ্যোগে...

প্রতিপক্ষকে ফাঁসাতে ভিডিও দেখিয়ে ‘ঘর পোড়ানোর’ মামলা; প্রতিবাদে মানববন্ধন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নে আগুন লাগার কোনো চিহ্ন না থাকা সত্ত্বেও প্রতিপক্ষকে ঘায়েল করতে ‘ঘর পোড়ানোর’ মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। জমি নিয়ে বিরোধের জেরে অন্য স্থানের আগুনের চিত্র দেখিয়ে এই মামলা করা হয় বলে দাবি করছেন এলাকাবাসী।

মাদকের বিনিময়ে সার পাচারকালে ৯ জন আটক
মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে অবৈধভাবে সারসহ বাংলাদেশি পণ্য পাচারকালে ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারের কাজে ব্যবহৃত তিনটি বোট এবং প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের রাসায়নিক সার জব্দ করা হয়।

নিষেধাজ্ঞা শেষে জাল-নৌকা নিয়ে নদীতে জেলেরা
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। গত শনিবার রাত থেকে চাঁদপুর, লক্ষ্মীপুর ও হাতিয়ার ঘাটগুলোতে শুরু হয়েছে কর্মচাঞ্চল্য। দীর্ঘ বিরতির পর নদীতে নেমে আশানুরূপ মাছ পেয়ে খুশি অনেকে। আবার কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ কেউ কেউ। দাম কোথাও আগের মতোই, আবার কোথাও কিছুটা কমেছে।

এসব খুচরা দলের হিসাব করার সময় বিএনপির নেই: শাহ নওয়াজ
নওয়াজ বলেন, আজকে দুটি সংগঠন কেউ কাউকে ‘বাবা’ হিসেবে আবার কেউ কাউকে ‘সন্তান’ হিসেবে জাতির কাছে উপস্থাপন করতে চায়। বাবা-সন্তানের দলকে আগামী নির্বাচনে দেশের মানুষ ব্যালট পেপারের মাধ্যমে প্রমাণ করে দেবে, তারা বাংলাদেশের রাজনৈতিক দল নয়।

শেখ হাসিনা পালিয়ে না গেলে আমাকে আয়নাঘরে থাকতে হতো: আবদুল হান্নান মাসউদ
হান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।

হাতিয়ায় পুকুরে কুমিরসদৃশ প্রাণী, এলাকাজুড়ে চাঞ্চল্য
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি পুকুরে দেখা মিলেছে বিশাল আকৃতির কুমিরের ন্যায় একটি প্রাণী। এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেলে হাতিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মজির উদ্দিন মিয়ার বাড়ির পুকুরে প্রাণীটি দেখতে এলাকাবাসী ভিড় জমায়। ফায়ার সার্ভিস, বনবিভাগ এটিকে
