Ajker Patrika
Add

সুমন আলী, নওগাঁ

সুমন আলী, নওগাঁ

সকল লেখা
তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

তরুণ উদ্যোক্তা রাকিবুলের হাত ধরে ‘শুঁটকি গ্রামে’ আধুনিক প্রযুক্তি, বাড়ল উৎপাদন

নওগাঁর আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামে গ্রিনহাউস ফিশ ড্রায়ার প্রযুক্তিতে স্বাস্থ্যসম্মত শুঁটকি উৎপাদন শুরু করেছেন তরুণ উদ্যোক্তা রাকিবুল হাসান। প্রচলিত পদ্ধতির তুলনায় কম সময়ে শুঁটকি তৈরি হওয়ায় বৃষ্টি, কুয়াশা ও ধুলাবালিজনিত ক্ষতির ঝুঁকি কমছে। মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টায় শুঁটকি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন

২ ঘণ্টা আগে
৩ মাস ধরে ইন্টারনেট নেই ৮৩ বিদ্যালয়ে

৩ মাস ধরে ইন্টারনেট নেই ৮৩ বিদ্যালয়ে

নওগাঁর সাপাহার উপজেলার ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ থাকলেও প্রায় তিন মাস ধরে তা সম্পূর্ণ অচল হয়ে আছে। এতে শিক্ষকদের হাজিরা, দাপ্তরিক যোগাযোগসহ অনলাইনভিত্তিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। সার্ভারে ত্রুটির কারণে এই অবস্থা হয়েছে বলে জানা গেছে।

৬ দিন আগে
অ্যাম্বুলেন্স ঢুকতেই কান্নার রোল: আত্রাইয়ের আকাশে-বাতাসে এখন শুধু বুকফাটা হাহাকার

অ্যাম্বুলেন্স ঢুকতেই কান্নার রোল: আত্রাইয়ের আকাশে-বাতাসে এখন শুধু বুকফাটা হাহাকার

লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামগুলোর সড়কে ঢুকতেই কান্নার রোল পড়ে যায় চারদিকে। লাশবাহী অ্যাম্বুলেন্স দেখে আর্তনাদে ভেঙে পড়েন স্বজনরা। কেউ দুই হাত তুলে সন্তানের বেহেশত কামনা করছিলেন, কেউ আবার শেষবারের মতো সন্তানের নাম ধরে ডাকছিলেন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলেও শেষ দেখাটা যে এমন হবে, তা মেনে নিতে পারছিলে

২৮ আগস্ট ২০২৬
সৌদিতে আগুনে ১৬ জনের মৃত্যু: আত্রাইয়ের গ্রামে গ্রামে স্বজনহারার আহাজারি

সৌদিতে আগুনে ১৬ জনের মৃত্যু: আত্রাইয়ের গ্রামে গ্রামে স্বজনহারার আহাজারি

‘বড় ছাওয়াল গেছে সাত বছর হচ্ছে, আর মেজো ছাওয়াল গেছে দুই বছর। কোনোদিনও ছুটিতে আসেনি। ছাওয়ালটা বলছিল, “মা, কষ্ট করে খেয়ে দেনা শোধ করছি কেবল। বাড়ির কাজটা শুরু করছি, বাড়ি এসে বিল্ডিংয়ের কাজটা শেষ করব।” আমার বাবার আর বাড়ি আসা হলো না। কী সর্বনাশ হলো বাবা আমার।’

১১ আগস্ট ২০২৬
হঠাৎ টালমাটাল চালের বাজার

হঠাৎ টালমাটাল চালের বাজার

হঠাৎ টালমাটাল হয়ে উঠেছে নওগাঁর চালের বাজার। এই জেলায় উৎপাদিত সুগন্ধি (আতপ) চালের কেজিতে এবার ২-৪ টাকা নয়, বেড়েছে ৮০ টাকা। গেল তিন সপ্তাহের ব্যবধানে সব ধরনের সরু চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা।

০১ আগস্ট ২০২৬
নওগাঁর আমচাষিদের দুশ্চিন্তা: কম দাম, বেশি ওজন

নওগাঁর আমচাষিদের দুশ্চিন্তা: কম দাম, বেশি ওজন

দেশের অন্যতম বৃহৎ আম উৎপাদনকারী জেলা নওগাঁ। জেলার বিভিন্ন বাগানে গাছে গাছে ঝুলছে পাকা-কাঁচা আম। চলছে আম সংগ্রহ, বাছাই ও বাজারজাতকরণের ব্যস্ততা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চাষি ও ব্যবসায়ীদের পদচারণে মুখর দেশের অন্যতম বৃহৎ আমের মোকাম সাপাহার। তবে এই ব্যস্ততার মাঝেও চাষিদের মুখে নেই স্বস্তির হাসি।

২৬ জুন ২০২৬
বনের গাছ কেটে বসতি

বনের গাছ কেটে বসতি

নওগাঁর বনভূমি এখন দখল ও গাছখেকো চক্রের কবলে। দিনরাত নির্বিচারে গাছ কেটে উজাড় করা হচ্ছে সরকারি বনাঞ্চল, আর দখল হওয়া জমিতে গড়ে উঠছে বসতবাড়ি। ইতিমধ্যে কয়েক শ একর বনভূমি দখল হয়ে গেলেও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বন বিভাগ।

১৯ জুন ২০২৬
নওগাঁর মহাদেবপুর: সড়ক নেই, অচল আত্রাই সেতু

নওগাঁর মহাদেবপুর: সড়ক নেই, অচল আত্রাই সেতু

নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর প্রায় সাড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এক বছরেও চালু করা সম্ভব হয়নি এটি। ফলে সেতুর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের বাঁশের সাঁকো দিয়ে নদ পার হতে হচ্ছে।

০৪ এপ্রিল ২০২৬
কালনা-বিষ্ণুপুর সেতু: মাঝনদীতে থমকে সেতুর কাজ

কালনা-বিষ্ণুপুর সেতু: মাঝনদীতে থমকে সেতুর কাজ

নওগাঁর মহাদেবপুরে উপজেলার আত্রাই নদের ওপর কালনা-বিষ্ণুপুর সেতু নির্মাণকাজ প্রায় আট বছরেও শেষ হয়নি। প্রায় সাড়ে ৩ বছর আগে কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। অথচ এখন পর্যন্ত সেতুর কাজ শেষ হয়েছে ৬৫ শতাংশ। বাকি ৩৫ শতাংশ কবে নাগাদ শেষ হবে, তা জানেন না কেউ।

২৭ মার্চ ২০২৬
হিমাগার ভাড়া দ্বিগুণ: আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষি

হিমাগার ভাড়া দ্বিগুণ: আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষি

পাড়া-মহল্লার টংদোকানে এক কাপ লাল চায়ের দাম ৫ থেকে ৭ টাকা। আর নওগাঁয় পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে একই দরে—৫ থেকে ৭ টাকা কেজি। অর্থাৎ এক কাপ চায়ের দামে মিলছে এক কেজি আলু। এতে চরম লোকসানে পড়েছেন জেলার কৃষকেরা।

০১ মার্চ ২০২৬
আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষিরা

আলুর দামে ধস, নওগাঁয় লোকসানের বৃত্তে চাষিরা

কৃষকদের ভাষ্য, এ বছর প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে ১২ থেকে ১৫ টাকা। বীজ, সার, সেচ ও কীটনাশকে ব্যয় বেড়েছে। অথচ জাতভেদে আলু বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ টাকা কেজিতে। হিমাগারের ভাড়া দ্বিগুণ হওয়ায় সংরক্ষণ নিয়েও দুশ্চিন্তা বাড়ছে।

২৮ ফেব্রুয়ারি ২০২৬
নওগাঁর রাণীনগর: সার নিয়ে কারসাজি, বিপাকে কৃষকেরা

নওগাঁর রাণীনগর: সার নিয়ে কারসাজি, বিপাকে কৃষকেরা

শুরু হয়েছে বোরো ধান রোপণের মৌসুম। তবে জমি প্রস্তুত ও চারা রোপণের এই গুরুত্বপূর্ণ সময়ে নওগাঁর রাণীনগরে কৃষকেরা সরকারনির্ধারিত মূল্যে রাসায়নিক সার পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তাঁদের অভিযোগ, বাড়তি দামে সার কিনতে হচ্ছে। সিন্ডিকেট করে ডিলার ও অসাধু ব্যবসায়ীরা পকেট কাটছে কৃষকদের।

০৩ ফেব্রুয়ারি ২০২৬
পোরশা সরকারি কলেজ: একসঙ্গে দুই পদে ৩ শিক্ষক

পোরশা সরকারি কলেজ: একসঙ্গে দুই পদে ৩ শিক্ষক

নওগাঁয় তথ্য গোপন করে একসঙ্গে দুটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করে বেতন-ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে তিন প্রভাষকের বিরুদ্ধে। তাঁরা হলেন পোরশা সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবু ইলিয়াস, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মাহফুজা বেগম এবং মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক তাসলিমা জাহান।

২৬ জানুয়ারি ২০২৬
বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

বিনা মূল্যের প্রশিক্ষণেও টাকা নেওয়ার অভিযোগ

ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।

১৬ জানুয়ারি ২০২৬