
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
সকল লেখা

উল্লাপাড়ায় শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিশুকে (৭) ধর্ষণ চেষ্টা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী চাঁদ আলীকে (৪৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিএনপির সমাবেশে মঞ্চ ভেঙে পড়ে সাবেক এমপিসহ আহত ১৫
সিরাজগঞ্জে বিএনপির সম্প্রীতি সমাবেশের মঞ্চ ভেঙে সাবেক সংসদ সদস্য (এমপি) শামসুল ইসলামসহ ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু মঞ্চে উপস্থিত ছিলেন

এনায়েতপুর থানায় ১৫ পুলিশ হত্যা: যুবলীগ নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ হত্যা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট মামলায় আইয়ুব আলী শেখ নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে থানার কেজি মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জে ডাকঘর পরিদর্শক বরখাস্ত
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার হোসেন অনন্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লাপাড়ায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, আটক ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাচ্চু মিয়া নামের এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মধুপুর কবরস্থানের পাশে একটি পুকুর থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাচ্চু মিয়া ওই ইউনিয়নের চেংটিয়া গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে।

শাহজাদপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচিত তারা সরকার হত্যা মামলার প্রধান আসামি মমতাজ প্রামাণিককে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শনিবার সকালে র্যাব-১২-এর হেডকোয়ার্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু নেই, সবাই বাংলাদেশের নাগরিক: উপদেষ্টা আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, সংস্কৃতি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘এ দেশে কেউ সংখ্যালঘু না, সংখ্যাগুরু না। আমরা সবাই বাংলাদেশি নাগরিক। সবাই সমান মর্যাদা ও অধিকার নিয়ে থাকব, সবাই সবার ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করব।’

কাজীপুরে ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকারসহ সাতজনের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন, কৃষ্ণগোবিন্দপুর গ্রামের আবু বাসির, সবুজ সরকার, মনি সরকার, সোহেল রানা, মাহিম ও সোনামুখী গ্রামের হান্নান সরকার।

বেড়েছে যমুনা নদীর পানি, নতুন এলাকা প্লাবিত
টানা পাঁচ দিন যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই সময়ে কাজীপুর পয়েন্টে ৯৩ ও শহর রক্ষা বাঁধ এলাকায় ৯০ সেন্টিমিটার পানি বেড়েছে। তাতে নদীর তীরবর্তী অঞ্চল পানিতে তলিয়ে যাচ্ছে। যমুনা নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জের সিভিল সার্জনকে ওএসডি
সিরাজগঞ্জের জেলা সিভিল সার্জন রামপদ রায়কে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

চার দিন ধরে বেড়ে চলেছে যমুনার পানি
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে। গত চার দিনে নদীর পানি ৮৪ সেন্টিমিটার বেড়েছে। এতে নদীর তীরবর্তী অঞ্চল তলিয়ে যাচ্ছে। তবে নদীর পানি এখনো বিপৎসীমার ১৯৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

রিমান্ড শেষে সাবেক এমপি হেনরী ও তার স্বামী কারাগারে
সিরাজগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাদের আদালতে হাজির করে দুইটি হত্যা ও অস্ত্র মামলায় শোন অ্যারেস্টের আবেদন করেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টি, সিরাজগঞ্জে ৩ খামার-আড়তকে জরিমানা
ডিমের বাজারে অস্থিরতা তৈরি, সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যের বাইরে ডিম বিক্রি না করায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি পোলট্রি খামার ও দুটি আড়তকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান চালায়।

সিরাজগঞ্জে দোকান কর্মচারী হত্যা, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জ পৌর এলাকার দোকান কর্মচারী শামীম শেখ হত্যা মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি নাহিদ শেখকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ র্যাব-১২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাবেক এমপি হেনরী ও তাঁর স্বামী ৭ দিনের রিমান্ডে
সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
