
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
সকল লেখা

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের
বগুড়ার শেরপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় ছোট ভাইকে মারধর করা হচ্ছিল। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের মারধরে সিরাজ (৬৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বগুড়ায় নিখোঁজের ৯ দিন পর অটোচালকের লাশ উদ্ধার
শেরপুরে নিখোঁজের ৯ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের পাশের বাগড়া এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

শেরপুরে চাঁদা বন্ধের দাবিতে রিকশা চালকদের বিক্ষোভ
বগুড়ার শেরপুরে চাঁদা নেওয়া বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন রিকশা চালকেরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে এক ঘণ্টাব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তাঁরা। পরে চাঁদা বন্ধের আশ্বাসে ফিরে যান তাঁরা।

মায়ের লাশ দেখতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মেয়েসহ ২ জনের
মায়ের মৃত্যুর খবর শুনে শেষবারের মতো দেখতে স্বামী ও চাচাতো বোনসহ মোটরসাইকেল চেপে ঢাকা থেকে গাইবান্ধার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন এক তরুণী । পথেই ট্রাক চাপায় প্রাণ হারান ওই নারী ও তাঁর চাচাতো বোন। আজ রোববার সকাল ৮টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার গ্যাস পাম্পের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘ

বিএনপির কার্যালয়ে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গৌড় দাস রায় চৌধুরীকে (৬৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ৩টার দিকে উপজেলার বেটখোর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শেরপুরে বজ্রপাতে নিহত ২
বগুড়া শেরপুরে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার বেলা ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের বাঙালি নদীর তীরে গড়ের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আয়নাল হককে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি খামারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

শেরপুরে ইটভাটায় ডাকাতি, মালামাল ও টাকা লুট
বগুড়া শেরপুরে একটি ইটভাটায় ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাতে খানপুর ইউনিয়নের সফলজানি এলাকায় এমকেবি নামের ইটভাটায় এ ঘটনা ঘটে।

শেরপুরে কলেজশিক্ষকের বিরুদ্ধে উত্ত্যক্তের অভিযোগ, মহাসড়কে ছাত্রীরা
বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের একজন শিক্ষকের (প্রদর্শক) বিরুদ্ধে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছেন ছাত্রীরা।

শেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
বগুড়ার শেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেন উৎসুক জনতা। গতকাল মঙ্গলবার মধ্য রাতে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী গ্রামে এই ঘটনা ঘটে।

শেরপুরে তেলের কারখানায় বিস্ফোরণে নিহত ৪
বগুড়ার শেরপুরের একটি ভোজ্যতেলের কারখানায় বিস্ফোরণে চারজন শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় মজুমদার ফুড প্রোডাক্ট লিমিটেডে এ ঘটনা ঘটে।

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩
বগুড়ার শেরপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গণধোলাই দিয়েছে ক্ষুব্ধ ছাত্র-জনতা। খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ গিয়ে তাঁদের আটক করে।

শেরপুরে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ
সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেন উন্নীতকরণ প্রকল্পের অধীনে অধিগ্রহণ করা জায়গার জন্য টাকা দিয়েছে সরকার। কিন্তুর এরপরও জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে স্থায়ী স্থাপনা। দখলদারদের দাবি যেহেতু সরকার জায়গা ফাঁকা রেখেছে, সেখানে তাদের অধিকার রয়েছে।

শেরপুরে করতোয়া থেকে বালু উত্তোলনের চেষ্টা, জনতার বাধা
বগুড়ার শেরপুরে জনতার তোপের মুখে বন্ধ করা হয়েছে করতোয়া নদীর বালু উত্তোলন। আজ শুক্রবার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বালু উত্তোলনের নৌকা, ড্রেজার ও অন্যান্য সরঞ্জাম আটক করে রাখা হয়। পরে ক্ষমা চেয়ে স্থান ত্যাগ করে বালু উত্তোলনকারীরা।

বিতর্কিত সেই চার প্রার্থীই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ
বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে নিয়োগের জন্য বিতর্কিত সেই চার প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

শেরপুরে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১৫
বগুড়া শেরপুরে কোটা সংস্কারের আন্দোলনের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
